Share this link via
Personality Websites!
হযরত আবু তালহা আনসারী رَضِیَ اللهُ عَنْہُ অনন্যভাবে মেহমানদারী করেছেন তাই আল্লাহ পাক তাঁর উপর অনেক বেশি সন্তুষ্ট হয়ে গেছেন।
ঘরে কল্যাণ ও বরকত দৌঁড়ে আসে
হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ঘরে মেহমান থাকে, ঐ ঘরে কল্যাণ ও বরকত সেভাবেই দৌঁড়ে আসে যেভাবে উটের কুঁজ থেকে লাঠি (দ্রুত পড়ে যায়) বরং তার চেয়েও দ্রুত।
(ইবনে মাজাহ, কিতাবুল আতইম্মাহ, বাবুদ যিয়াফাহ, পৃষ্ঠা: ৫৪৫, হাদীস: ৩৩৫৬)
আপনারা উট দেখেছেন, উটের কুঁজ পাহাড়ের আকৃতির মতো হয়, তার উপর কোনো জিনিস স্থির থাকে না; তার উপর যদি লাঠি রাখা হয় তবে দ্রুত গড়িয়ে নিচে চলে আসে। প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন যে, যদি উটের কুঁজের উপর লাঠি রাখা হয় তবে যত দ্রুত ঐ লাঠি গড়িয়ে নিচে আসবে, যে বান্দা মেহমানদারী করে, কল্যাণ ও বরকত তার চেয়েও দ্রুত ঐ ভাগ্যবান ব্যক্তির ঘরের দিকে ধাবিত হয়।
মেহমান গুনাহ ক্ষমা করিয়ে যায়
রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন কোনো মেহমান কারো কাছে আসে, তখন নিজের রিযিক সাথে নিয়ে আসে এবং যখন তার এখান থেকে যায় তখন ঘরের মালিকের গুনাহ ক্ষমা হওয়ার মাধ্যম হয়। (মুসনাদুল ফিরদাউস, খণ্ড: ২, পৃষ্ঠা: ৪৩২, হাদীস: ৩৮৯৬)
سُبْحٰنَ الله! কী শান...!! অনেকসময় লোক মেহমান দেখে ঘাবড়ে যায়, তাদের নিশ্চিন্ত থাকা উচিত যে, মেহমান যখন আসে তখন নিজের রিযিক সাথে নিয়ে আসে আর যখন যায় তখন ঘরের মালিকের গুনাহ ক্ষমা করিয়ে যায়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami