Share this link via
Personality Websites!
সকাল হলো এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হলেন, তখন আল্লাহ পাকের মাহবুব, অদৃশ্যের সংবাদ প্রদানকারী আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আবু তালহা رَضِیَ اللهُ عَنْہُ কে দেখে ইরশাদ করলেন: রাতে অমুকের ঘরে অদ্ভুত কার্যক্রম হয়েছে। আল্লাহ পাক ঐ লোকদের দেখে মুচকি হেসেছেন (অর্থাৎ অনেক সন্তুষ্ট হয়েছেন)। এই ঘটনার প্রেক্ষাপটেই সূরা হাশরের এই আয়াত অবতীর্ণ হয়েছে:
(বুখারী, কিতাবুত তাফসীর, বাবু সূরাতিল হাশর, পৃষ্ঠা: ১২৫৩, হাদীস: ৪৮৮৯)
وَ یُؤْثِرُوْنَ عَلٰۤى اَنْفُسِهِمْ وَ لَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ﳴ وَ مَنْ یُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓىٕكَ هُمُ الْمُفْلِحُوْنَۚ(۹)
(পারা: ২৮, সূরা হাশর: ৯)
কানযুল ঈমানের অনুবাদ: এবং নিজেদের প্রাণের উপর তাদেরকে প্রাধান্য দেয়, যদিও তাদের অভাব অত্যন্ত প্রকট হয় এবং যাক আপন প্রবৃত্তির লোভ থেকে রক্ষা করা হয়েছে, সুতরাং তারাই সফলকাম।
سُبْحٰنَ الله! কেমন চমৎকার মেহমানদারী। হযরত আবু তালহা আনসারী رَضِیَ اللهُ عَنْہُ নিজের প্রয়োজনকে পেছনে ফেলে দিলেন, নিজে ক্ষুধার্ত থেকে রাত কাটালেন এবং নিজের চাহিদার খাবারও মেহমানকে খাইয়ে দিলেন। অতঃপর প্রতিদান দেখুন! কেমন অনন্য পেয়েছেন। প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: রাতে আবু তালহার ঘরে অদ্ভুত কার্যক্রম হয়েছে এবং আল্লাহ পাক তাদের দেখে মুচকি হেসেছেন।
আল্লাহ পাকের মুচকি হাসা কেমন? তা তিনিই ভালো জানেন। তাঁর মুচকি হাসা আমাদের হাসির মতো নয়। তিনি প্রতিপালক, তিনি রহমান, তিনি অমুখাপেক্ষী। ওলামায়ে কেরাম বলেন: আল্লাহ পাকের মুচকি হাসার মানে হলো; আল্লাহ পাক এমন বান্দার উপর অনেক বেশি সন্তুষ্ট হয়ে যান। (শরহে মিশকাত লিত্তীবী, খণ্ড: ৪, পৃষ্ঠা: ১২০৪, হাদীস: ১২২৮) অর্থাৎ এর মানে দাঁড়াল যে,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami