Share this link via
Personality Websites!
সুতরাং আল্লাহর গোপন ব্যবস্থাপনা থেকে কেউ নির্ভীক হয়না, কিস্তু ক্ষতিগ্রস্থরা।
আল্লাহ! আল্লাহ! জানা গেল, আল্লাহ পাকের আযাব থেকে, তাঁর পাকড়াও থেকে, তাঁর গোপন কৌশল থেকে নির্ভয় হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্তদের পন্থা।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
৭০ জন দুনিয়াবিমুখ নেককারের শিক্ষণীয় পরিণাম
হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: বনী ইসরাঈলে ৭০ জন দুনিয়াবিমুখ নেককার ছিল, ঐ যুগে তাঁদের মতো নেককার আর কেউ ছিল না। আল্লাহ পাক ঐ যুগের নবীর প্রতি ওহী পাঠালেন যে, এই ৭০ জন দুনিয়াবিমুখ লোক দুনিয়া থেকে অমুসলিম হয়ে বিদায় নেবে। ঐ নবী عَلَیْہِ السَّلَام বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন: হে আল্লাহ পাক! এর কারণ কী? (এরা তো খুব নেককার লোক, দুনিয়ার প্রতি অনাগ্রহী, নেকীর উপর নেকী করে; তবে তাদের পরিণাম এমন কেন হবে?) আল্লাহ পাক ইরশাদ করলেন: এই জন্য যে, এরা নিজেদের পরিণাম সম্পর্কে চিন্তাহীন হয়ে গেছে।
!اَللهُ اَكْبَرُ হে আশিকানে রাসূল! চিন্তা করুন! নেক লোক, দুনিয়াবিমুখ, তাঁদের যুগে তাঁদের মতো ইবাদতগুজার আর কেউ ছিল না কিন্তু আফসোস! তাঁদের পরিণাম ভয়াবহ হলো...!! কেন? এই জন্য যে, তারা চিন্তাহীন হয়ে গিয়েছিলো; তাঁরা নিজেদের পরিণামের বিষয়ে নিশ্চিন্ত হয়ে গিয়েছিলো। তাঁদের অন্তরে এই অনুভূতি এসেছিল যে, আমরা যে অবস্থায় আছি সবসময় এই অবস্থাতেই থাকব। ব্যস, তাঁদের এই নিশ্চিন্ততা, তাঁদের এই চিন্তাহীনতা আল্লাহ পাকের গোপন কৌশল থেকে নির্ভয়ে ছিল যার কারণে তাঁরা ধ্বংস হয়ে গেলো।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami