Share this link via
Personality Websites!
পুরো মাসে রাখলে আরও উপযুক্ত মনে হয়। (সুন্নি বেহেশতী জেওর, পৃ: ৩৪৭)
চাঁদ রাতে মাদানী কাফেলায় সফরের উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! রমযানুল মোবারক মাসটি এখন কিছু সময়ের মেহমান রয়ে গেছে এবং শীঘ্রই আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। অতঃপর اِنْ شَآءَ الله চাঁদ রাতের আগমন হবে। اَلْحَمْدُ لِلّٰه প্রতি বছর ইতিকাফের সৌভাগ্য অর্জনকারী সৌভাগ্যবান ইসলামী ভাই এবং অন্যান্য আশিকানে রাসূলের একটি বিশাল সংখ্যা ”নিজে এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা“-র পবিত্র প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এই রাতে মাদানী কাফেলার মুসাফির হন। এমনিতে এটি বড় কঠিন কাজ কিন্তু মনে রাখবেন নেকীর দাওয়াত দেওয়া এবং তার রাস্তায় কষ্ট সহ্য করা আম্বিয়া عَلَیْهِمُ السَّلَام এর সুন্নাত; * আম্বিয়ায়ে কিরাম * সাহাবায়ে কিরাম * নেক মানুষেরা নেকীর দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হতেন * দূর-দূরান্তের এলাকায় যেতেন * হিজরত করতেন এবং * কষ্ট সহ্য করে দ্বীনের প্রসার করতেন * পূর্ববর্তীদের কুরবানির কারণেই আমাদের নিকট দ্বীন পৌঁছেছে।
আপনিও চাঁদ রাত থেকে মাদানী কাফেলায় সফর করার নিয়ত করে নিন! اِنْ شَآءَ الله অনেক বরকত অর্জিত হবে * মাদানী কাফেলায় ফরয ইলমে দ্বীন শেখানো হয় * সুন্নাতসমূহ শেখানো হয় * তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য মেলে * নেকীর দাওয়াত প্রসার করার সুযোগ পাওয়া যায় * কাফেলার বরকতে দোয়া কবুল হওয়া * সমস্যার সমাধান হওয়া * রোগ থেকে আরোগ্য হওয়ার ও শত শত ঘটনা আছে * এমনও হয়েছে যে, মাদানী কাফেলায় সফরকারী আশিকানে রাসূলের উৎসাহের জন্য প্রিয় আকা মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দয়া করেছেন, স্বপ্নে তাশরীফ এনেছেন এবং কাফেলার অংশগ্রহণকারীদের দিদারের সুধা পান
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami