Share this link via
Personality Websites!
আছি, হায়! কবরের ভেতরেও যেন মুসলমান থেকেই নামতে সফল হই।
উত্তম সমাপ্তির জন্য মাদানী ফুল
আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ লেখেন: হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মন্দ সমাপ্তি থেকে নিরাপত্তা চাও তবে নিজের সারা জীবন আল্লাহ পাকের আনুগত্যে কাটাও এবং প্রতিটি গুনাহ থেকে বেঁচে থাকো। জরুরী যে, তোমার উপর আরেফীনদের মতো ভয় প্রবল থাকে এমনকি তার কারণে তোমার কান্নাকাটি দীর্ঘ হয় এবং তুমি সবসময় ব্যথিত থাকো। সামনে গিয়ে আরও বলেন: তোমাকে উত্তম সমাপ্তির প্রস্তুতিতে নিমগ্ন থাকা উচিত। সবসময় আল্লাহ পাকের যিকিরে লেগে থাকো, মন থেকে দুনিয়ার ভালোবাসা বের করে দাও, গুনাহ থেকে নিজের অঙ্গপ্রত্যঙ্গ বরং অন্তরকেও হেফাজত করো; যতটুকু সম্ভব মন্দ লোকদের দেখা থেকেও বেঁচে থাকো কারণ এতেও অন্তরে প্রভাব পড়ে এবং তোমার মানসিকতা ঐ দিকে ঝুঁকে যেতে পারে। (মন্দ মৃত্যুর কারণ, পৃষ্ঠা: ৩১)
ঈমানের উপর সমাপ্তির ৩টি অযীফা
একজন ব্যক্তি আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিকট হাজির হয়ে আরয করল যে, আমার জন্য ঈমানের উপর সমাপ্তির দোয়া করে দিন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার জন্য দোয়া করলেন এবং বললেন: (১) (প্রতিদিন) ৪১ বার সকালে يَا حَیُّ يَا قَیُّوْمُ لَااِلٰہَ اِلَّا اَنْتَ আগে-পরে দরূদ শরীফ। এছাড়া (২) ঘুমানোর সময় নিজের সমস্ত অযীফা শেষ করে সূরা কাফিরুন প্রতিদিন পড়ে নিন; এরপর আর কোনো কথা বলবেন না। হ্যাঁ, যদি প্রয়োজন হয় তবে কথা বলার পর পুনরায় সূরা কাফিরুন তিলাওয়াত করে নিন যাতে সমাপ্তি এর উপরই হয়। اِنْ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami