Share this link via
Personality Websites!
ঈমান নষ্ট হওয়ার আরও কারণ লিখেছেন। যেমন; * চুগলখোরী করা মন্দ সমাপ্তির কারণ * মদ পান করা মন্দ সমাপ্তির কারণ * হিংসা করা (অর্থাৎ অন্যদের কাছে নেয়ামত দেখে জ্বলে যাওয়া এবং তাদের থেকে নেয়ামত ছিনিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা করা)ও মন্দ সমাপ্তির কারণ * কুদৃষ্টিও মন্দ সমাপ্তির কারণ * ফরয হওয়া সত্ত্বেও হজ্ব আদায় না করা * আযান হওয়ার সময় কথাবার্তায় মগ্ন থাকা * ওজনে কম দেওয়াও মন্দ সমাপ্তির কারণসমূহের অন্তর্ভুক্ত।
(মন্দ মৃত্যুর কারণ, পৃষ্ঠা: ৭ থেকে ২৩)
তাওবা করে নিন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! * আজ তাওবার রাত * আল্লাহ পাকের নিকট ক্ষমা ও মাগফিরাত চাওয়ার রাত * আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাওয়ার রাত; আল্লাহ পাকের সাথে সন্ধি করে তাঁর খাঁটি ও অনুগত বান্দা হয়ে যাওয়ার রাত। মাহে রমযানের বরকতময় মুহূর্তগুলো চলছে; আজ তাওবার দিকে ফিরে আসুন! আজ আমরা আমাদের সমস্ত গুনাহ থেকে তাওবা করি। আজ থেকে সত্যিকার নিয়ত করে নিই যে, ভবিষ্যতে কখনো গুনাহের দিকে পা বাড়াব না * সমস্ত নামায জামাআত সহকারে মসজিদে পড়ব * মিথ্যাও বলব না * গীবতও করব না * চুগলখোরীও করব না * কারো প্রতি হিংসাও করব না * নিজেদের মুসলমান ভাইদের কষ্টও দেব না * অন্যান্য গুনাহ থেকেও সবসময় বেঁচে থাকব।
হায়! আজকের রাতে আমরা যেন খাঁটি ও সত্যিকার তাওবার তৌফিক পাই। হায়! আজ এমন তাওবা করতে যেন সফল হই, যার পর আর কখনো গুনাহ না হয়। হায়! আমাদের ঈমান যেন নিরাপদ থাকে এবং আমরা দুনিয়ায় তো মুসলমান
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami