Share this link via
Personality Websites!
(শরহুস সুদূর, পৃষ্ঠা: ২৭)
তাওবার ৩টি রুকন
যেসব ইসলামী ভাইয়েরা مَعَاذَ الله নামায পড়েন না বা কাযা করে পড়েন, নিজেদের উদাসীসতার কারণে ফজর নামাযের জন্য ওঠেন না অথবা শরয়ী অপারগতা ছাড়া মসজিদে বা-জামাআত পড়ার পরিবর্তে বাড়িতেই নামায পড়ে নেন, তাঁদের জন্য এটি ভাবার মুহূর্ত! কোথাও নামাযে অলসতা মন্দ সমাপ্তির কারণ না হয়ে যায়। একইভাবে মদ্যপায়ী, পিতামাতার অবাধ্যতা এবং মুসলমানদের নিজেদের মুখ বা হাত ইত্যাদি দিয়ে কষ্ট প্রদানকারী ব্যক্তি খাঁটি তাওবা করে নিন।
হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ নঈম উদ্দীন মুরাদাবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: তাওবার মূল হলো আল্লাহ পাকের দিকে ফিরে আসা। এর ৩টি রুকন বা স্তম্ভ রয়েছে: (১) অপরাধ স্বীকার করা (২) অনুতপ্ত হওয়া (৩) ত্যাগের সংকল্প (অর্থাৎ ঐ গুনাহটি ছেড়ে দেওয়ার দৃঢ় ইচ্ছা)। যদি গুনাহটি ক্ষতিপূরণযোগ্য হয় তবে তার ক্ষতিপূরণ (অর্থাৎ লোকসানের বদলা) দেওয়াও আবশ্যক। যেমন; বেনামাযীর তাওবার জন্য আগের নামাযগুলোর কাযা পড়াও জরুরী। (খাযাইনুল ইরফান, পৃষ্ঠা: ১৬) আর যদি বান্দার হক নষ্ট করে থাকেন তবে তাওবার পাশাপাশি সেগুলোর ক্ষতিপূরণ জরুরী। যেমন; মা-বাবা, ভাই-বোন, স্ত্রী বা বন্ধু ইত্যাদির মনে কষ্ট দিয়ে থাকলে তাদের নিকট এমনভাবে ক্ষমা চাইবেন যেন তারা ক্ষমা করে দেয়। শুধুমাত্র মুচকি হেসে Sorry বলা প্রতিটি ক্ষেত্রে যথেষ্ট হয় না!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মন্দ সমাপ্তির আরও কারণসমূহ
আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর পুস্তিকা ”মন্দ সমাপ্তির কারণসমূহ“-এ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami