Share this link via
Personality Websites!
হাজির হলাম এবং আরয করলাম: হে আমার শ্রদ্ধেয়! ঐ সত্তার শপথ যিনি আপনাকে নিজের সত্তা ছাড়া প্রতিটি জিনিস থেকে অমুখাপেক্ষী করেছেন! আপনার দুঃখ এবং মানুষের থেকে বিচ্ছিন্ন থাকার কারণ কী? তিনি আমার দিকে তাকালেন এবং খুব কাঁদলেন, এরপর তাঁর রঙ বদলে গেল এবং অজ্ঞান হয়ে গেলেন। যখন তাঁর জ্ঞান ফিরল তখন তিনি কাঁদতে কাঁদতে নিজের ঘটনা বয়ান করলেন। বলতে লাগলেন: আমি আমার উস্তাদের খিদমত করতাম; আমার উস্তাদ আবদালদের অন্তর্ভুক্ত ছিলেন। আমি ৪০ বছর তাঁর খিদমত করেছি; তিনি অনেক বড় ইবাদতগুজার ছিলেন। তিনি তাঁর ওফাতের ৩ দিন আগে আমাকে ডেকে বললেন: হে আমার বেটা! হে আল্লাহ পাকের বান্দা! আমার উপর তোমার এবং তোমার উপর আমার হক আছে। আর তোমার উপর আমার হকগুলোর একটি এটি যে, তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং আমার অসিয়ত পূর্ণ করবে। আমি আরয করলাম: ভালোবাসা ও সম্মানের সাথে আপনার অসিয়ত পূর্ণ করব। তিনি বললেন: আমার হায়াতের ৩ দিন বাকি আছে এবং আমি কুফরের উপর মারা যাব। যখন আমি মারা যাব তখন আমাকে আমার কাপড়সহ রাতের অন্ধকারে একটি কফিনে রেখে শহরের বাইরে অমুক জায়গায় নিয়ে যেও এবং সূর্যোদয় পর্যন্ত সেখানেই অবস্থান করো। সেখানে কিছু লোক আসবে, তাদের কাছে একটি কফিন থাকবে; তারা ঐ কফিনটি আমার পাশে রেখে দেবে এবং আমার কফিনটি নিয়ে যাবে। তুমি ঐ দ্বিতীয় কফিনটি নিয়ে ফিরে আসবে, অতঃপর ঐ কফিনটি খুলবে; তাতে যে মৃতদেহ থাকবে তার কাফন-দাফনের ব্যবস্থা পূর্ণ করে ইসলামী পদ্ধতিতে দাফন করে দেবে। ঐ নেক ব্যক্তি বলেন: নিজের উস্তাদের এই কথা শুনে আমার উপর ব্যাকুলতা ছেয়ে গেল এবং আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami