Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! এরা আল্লাহ পাকের নেক বান্দা; একটু অনুমান করুন যে, তাঁরা কেমনভাবে আল্লাহ পাকের গোপন কৌশলকে ভয় পেতেন। হায়! আমাদেরও যদি গোপন কৌশলের ভয় নসীব হতো! হায়! নিজেদের পরিণামের চিন্তা যদি আমাদের অর্জিত হতো!
ঈমানের উপর মৃত্যুর কোনো গ্যারান্টি কারো কাছে নেই
আল্লাহ পাকের কোটি কোটি দয়া যে, তিনি আমাদের মানুষ বানিয়েছেন, মুসলমান করেছেন এবং তাঁর হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দয়ার আঁচল আমাদের হাতে দিয়েছেন। এতে কোনো সন্দেহ নেই যে, আমরা মুসলমান; কিন্তু আমাদের মধ্যে কারো কাছে এই কথার কোনো গ্যারান্টি নেই যে, সে মৃত্যু পর্যন্ত মুসলমানই থাকবে। যেমনিভাবে অসংখ্য অমুসলিম সৌভাগ্যক্রমে মুসলমান হয়ে যায়, ঠিক তেমনই অনেক দূর্ভাগ্যবান মুসলমানের مَعَاذَ الله অমুসলিম হয়ে মৃত্যুবরণ করাও প্রমাণিত। আর যে ঈমান থেকে ফিরে গিয়ে অর্থাৎ মুরতাদ হয়ে মৃত্যুবরণ করবে সে চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক পারা: ২, সূরা: বাকারা, আয়াত ২১১ এ ইরশাদ করেন:
سَلْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ كَمْ اٰتَیْنٰهُمْ مِّنْ اٰیَةٍۭ بَیِّنَةٍؕ-وَ مَنْ یُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ(۲۱۱)
কানযুল ঈমানের অনুবাদ: বনী ইস্রাঈলকে জিজ্ঞাসা করো আমি কতগুলো সুস্পষ্ট নিদর্শনই তাদেরকে প্রদান করেছি আর যে আল্লাহর আগত অনুগ্রহকে পরিবর্তন করেছে, তবে নিঃসন্দেহে আল্লাহর শাস্তি কঠিন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami