Share this link via
Personality Websites!
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ভালোবাসা অন্তরে গেঁথে যেতে থাকল। আমি নিঃসংকোচে বলছি যে, আল্লাহ পাকের পরিচয় প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মাধ্যমে হয়েছে; তবে আমার প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পরিচয় ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কারণে নসীব হয়েছে। (আমীরে আহলে সুন্নাতের পরিচিতি, পৃষ্ঠা: ৬০-৬১)
আল্লাহ পাক আলিমদের ভালোবাসেন
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরও আলা হযরত ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বরং প্রতিটি আশিকে রাসূল আলিমের প্রতি ভালোবাসা থাকা উচিত। আর কেন হবে না..!! যখন আল্লাহ পাক তাঁদের ভালোবাসেন। রেওয়ায়েতে রয়েছে: আল্লাহ পাক হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর প্রতি ওহী পাঠালেন যে, হে ইব্রাহিম (عَلَیْہِ السَّلَام)! اِنِّي عَلِيمٌ اُحِبُّ كُلَّ عَلِيمٍ ইলম (জ্ঞান) আমার গুণ এবং আমি প্রতিটি ইলমওয়ালকে ভালোবাসি।
(জামেয়ে বয়ানুল ইলম ও ফুদালা, ১/২০৯, হাদীস: ২৩৯)
ঈর্ষণীয় মানুষ
!اَلله !اَلله প্রিয় ইসলামী ভাইয়েরা! ওলামায়ে কেরামের ভালোবাসারই বা কী শান..!! এটি সেই পবিত্র ভালোবাসা যা اِنْ شَآءَ الله জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। জ্বি হ্যাঁ! এটি সত্য কথা, হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার এক ব্যক্তি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হয়ে আরয করল: مَتَی السَّاعَۃُ؟ অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! কিয়ামত কবে হবে? (নিশ্চয়ই আমাদের আকা ও মওলা মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামতের জ্ঞান রাখেন, তিনি জানতেন কিয়ামত কখন হবে, তবেই তো তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামতের নিদর্শনগুলো বর্ণনা করেছেন। কিয়ামত কোন দিন হবে তাও ইরশাদ করেছেন, কোন তারিখে হবে তাও ইরশাদ করেছেন। হ্যাঁ! শুধু বছরটি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami