Share this link via
Personality Websites!
আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর সংক্ষিপ্ত পরিচিতি
! اَللهُ اَكْبَرُপ্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আমীরে আহলে সুন্নাতের কী শান.. আল্লাহ পাক তাঁর ছায়া আমাদের উপর দীর্ঘকাল কায়েম রাখুক। আসুন তাঁর সংক্ষিপ্ত পরিচয় শুনি:
তাঁর শুভ জন্ম ২৬ রমযান ১৩৬৯ হিজরী মোতাবেক ১২ই জুলাই ১৯৫০ ইং রোজ বুধবার পাকিস্তানের প্রসিদ্ধ শহর করাচীতে হয়। * আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ শৈশব থেকেই খুব সাদাসিধা মেজাজের অধিকারী; কাউকে মন্দ বলতেন না, ঝগড়াও করতেন না। * দ্বীনি প্রবণতার কারণে যৌবনেই ইলমে দ্বীনের অলঙ্কারে সজ্জিত হয়েছিলেন। তিনি ইলম অর্জনের মাধ্যমগুলোর মধ্যে কিতাব পাঠ করা এবং ওলামায়ে কেরামের সাহচর্যে থাকা অবলম্বন করেছেন। এই ধারাবাহিকতায় তিনি টানা ২২ বছর মুফতিয়ে আযম পাকিস্তান হযরত আল্লামা মুফতি ওয়াকারুদ্দীন কাদেরী রযবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতময় সাহচর্যে উপস্থিত হতে থাকেন। * মুফতি ওয়াকারুদ্দীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এবং বুখারী ব্যাখ্যাকারক মুফতি শরীফুল হক আমজাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁকে খেলাফত দান করেন। * সেপ্টেম্বর ১৯৮১ সালে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর সূচনা করেন। যদিও তিনি আগেও নেকীর দাওয়াত দিতেন কিন্তু যখন দাওয়াতে ইসলামীর সূচনা হলো, সেই সময় থেকে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নেকীর দাওয়াত দেওয়ার ধারাবাহিকতা শুরু করেন। * আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এই মাদানী উদ্দেশ্য আপন করে নিয়েছেন যে; “আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে।” এরপর এই মাদানী উদ্দেশ্য নিয়ে তিনি দিন বা রাত দেখেননি, অনবরত চেষ্টা করে গেছেন, করেই গেছেন। অবশেষে আল্লাহ পাকের দয়া, তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কৃপাদৃষ্টি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami