Share this link via
Personality Websites!
(আল আহাদীসিত তাওয়াল লিত তাবারানি, পৃষ্ঠা ৮৪-৮৫)
হাদীসের ব্যাখ্যা: দরূদে পাক তাকে পুলসিরাত পার করিয়ে জান্নাতে নিয়ে গেল। (আত তায়সীর বিশরহে জামেয়ে সগীর, খণ্ড ১, পৃষ্ঠা ৩৭০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আমীরে আহলে সুন্নাতের ওলামাদের প্রতি ভালোবাসা
প্রিয় ইসলামী ভাইয়েরা! পঞ্চদশ শতাব্দীর মহান ইলমী ও রূহানী ব্যক্তিত্ব শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ! তিনি ওলামায়ে কেরামকে খুবই ভালোবাসেন। ওলামায়ে কেরামের প্রতি তাঁর ভালোবাসার অবস্থা এমন যে, তিনি বলেন: আল্লাহ পাকের শপথ! তাঁদের ছাড়া আমরা কোনো কাজের নই। তাঁদের কদম মুবারকে পড়ে থাকব তবে اِنْ شَآءَ الله মুক্তির পথ বেরিয়ে আসবেই। (আমীরে আহলে সুন্নাতের দ্বীনি খেদমত, পৃষ্ঠা: ৩২৪) আরও বলেন: ওলামাদের আমাদের প্রয়োজন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami