Share this link via
Personality Websites!
হে আশিকানে রাসূল! আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর এই ওলামায়ে আহলে সুন্নাতের প্রতি ভালোবাসা শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই ছিল।
আবু দাউদ শরীফে মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিশ্চয়ই আল্লাহ পাকের কিছু বান্দা আছেন, তাঁরা নবীও নন, শহীদও নন (কিন্তু তাঁদের শান এমন যে,) কিয়ামতের দিন তাঁদের মর্যাদা ও অবস্থান দেখে আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এবং শহীদগণও গর্বের নযরে দেখবেন। আরয করা হলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! তাঁরা কারা? ইরশাদ করলেন: এরা সেই সব লোক যাদের পরস্পরের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্কও নেই, পরস্পরের কোনো সম্পদের ব্যাপারেও নেই; এরা শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির খাতিরে পরস্পরের ভালোবাসা পোষণকারী। (আবু দাউদ, কিতাবুল ইজারা, ৩/৪০২, হাদীস: ৩৫২৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! যারা শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির খাতিরে পরস্পর ভালোবাসা পোষণকারী, তাঁদের শান কী? আরও শুনুন! প্রিয় আকা মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: তাঁদের চেহারা নূর দ্বারা ঝলমল করবে, তাঁদের উপর নূর ছেয়ে থাকবে এবং তাঁরা ঐ সময় নির্ভয় থাকবে যখন মানুষ ভীত থাকবে এবং তাঁরা ঐ সময় চিন্তামুক্ত থাকবে যখন মানুষ চিন্তিত থাকবে।
(আবু দাউদ, কিতাবুল ইজারা, ৩/৪০২, হাদীস: ৩৫২৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর মাদানী ফুল
আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ওলামায়ে কেরামের ভালোবাসা এবং সম্মান বৃদ্ধির উৎসাহমূলক মাদানী ফুল প্রদান করতে গিয়ে বলেন: * আমি ওলামায়ে কেরামের তাসবিহ পড়তে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami