Share this link via
Personality Websites!
করলেন, কোলাকুলি করলেন এবং তাঁকে উপহার প্রদান করলেন এবং খালি পায়ে দরজা পর্যন্ত বিদায় দিতে তাশরীফ আনলেন।
(১১৬৩ ওলামায়ে আহলে সুন্নাতের অভিমত, পৃষ্ঠা: ১২-১৩)
!اَلله !اَلله নিশ্চয়ই ওলামাদের গুরুত্ব তারাই করে যাদের আল্লাহ পাক সুস্থ বিবেক দান করেন। * তাঁরা জানেন যে, আলিম এবং অজ্ঞ ব্যক্তি সমান হয় না। * তাঁরা জানেন যে, আল্লাহ পাক ওলামাদের সাধারণ মানুষের তুলনায় উচ্চ মর্যাদা দান করেছেন। কত উচ্চ? এত উচ্চ যে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: ওলামায়ে কেরাম সাধারণ মুমিনদের তুলনায় ৭০০ ধাপ উপরে হবেন এবং প্রতি দুই ধাপের মাঝখানে ৫০০ বছরের দূরত্ব থাকবে। (আরশাদুস সারি, কিতাবুল ইলম, ১/২১১) * তাঁরা জানেন যে, এরাই সেই লোক যারা কুরআন ও হাদীস সম্পর্কে সম্যক অবগত। * তাঁরা জানেন যে, এরাই আম্বিয়া عَلَیْہِ السَّلَام এর প্রকৃত ওয়ারিশ। * তাঁরা জানেন যে, আলিমের শ্রেষ্ঠত্ব আবিদের উপর, ঠিক তেমনই যেমন চতুর্দশীর চাঁদের শ্রেষ্ঠত্ব নক্ষত্ররাজির উপর।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আলিমের সমালোচনা থেকে বাঁচুন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরও উচিত যে, ওলামায়ে কেরামের দরবারের আদব ও সম্মান করা, তাঁদের ভালোবাসি, তাঁদের সমালোচনা করা থেকে নিজেদের বাঁচানো। কারণ এই মহান ব্যক্তিবর্গ আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে থাকেন। আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:
كُوْنُوْا رَبّٰنِیّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَ بِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَۙ(۷۹)
(পারা ৩, সূরা আলে ইমরান, আয়াত ৭৯)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami