Share this link via
Personality Websites!
ওলামা ও মুফতিয়ানে কেরাম যারা আমীরে আহলে সুন্নাতেরই মুরিদ, তাঁদের বরকতের জন্য নিজের ঘরে নিয়ে গেলেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! যে আল্লাহ পাকের জন্য বিনয় অবলম্বন করে তবে আল্লাহ পাকও তাকে উচ্চতা দান করেন। আমাদের আকা ও মাওলা, আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ আরাবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সত্য বলেছেন: مَنْ تَوَاضَعَ لله رَفَعَهُ اللهُ অর্থাৎ যে আল্লাহ পাকের জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ পাক তাকে উচ্চতা দান করেন।
(মু’জামু আওসাত, ৬/১৪৫. হাদীস ৮৩০৭)
আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কে আল্লাহ পাক এমন উচ্চতা দান করেছেন যা দুনিয়া দেখেছে..!!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মাহমুদ গযনভীর উপর দয়া হলো
প্রিয় ইসলামী ভাইয়েরা! ওলামাদের ভালোবাসা, তাঁদের প্রতি বিনয় প্রকাশ করা, আল্লাহ পাক এবং তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কৃপাদৃষ্টি অর্জন করার সর্বোত্তম মাধ্যম। কিতাবসমূহে লেখা রয়েছে: সুলতান মাহমুদ গযনভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যিনি নিজের যুগের অনেক বড় সুলতান এবং আশিকে রাসূল ছিলেন। তিনি ৩টি বিষয়ের হাকীকত জানার অন্বেষণে ছিলেন: (১) প্রথম বিষয়টি ছিল যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই বাণী: اَلْعُلَمَاءُ وَرَثَةُ الأَنْبِيَاءِ (অর্থাৎ ওলামাগণ নবীদের ওয়ারিশ) দ্বারা কোন লোক উদ্দেশ্য? (২) দ্বিতীয় বিষয়টি ছিল যে, আমার বাবার নাম কি সাবুকতিগীন-ই নাকি আমি অন্য কারো সন্তান? (৩) তৃতীয় বিষয়টি জানতে চেয়েছিলেন যে, আমি কি ক্ষমাপ্রাপ্ত হব কিনা।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami