Book Name:আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ওলামাদের প্রতি ভালোবাসা
আমি নিজে উপস্থিত হয়ে যেতাম
আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসার আরও একটি ঘটনা শুনুন! একবার সিন্ধু প্রদেশের ঠাট্টা শহরে আশিকানে রাসূলের একটি কাফেলা তাশরীফ নিয়ে গিয়েছিল, যাতে দাওয়াতে ইসলামীর মারকাজি মজলিসে শূরার একজন সদস্যও উপস্থিত ছিলেন। শূরার সদস্য সেখানে হযরত মাওলানা আবু সিরাজ তোফায়েল আহমদ ঠাট্টভী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর সাথে সাক্ষাৎ করলেন এবং তাঁকে ইজতিমার দাওয়াত দিলেন। তিনি দাওয়াত কবুল করার পাশাপাশি ইজতিমায় অংশগ্রহণের নিশ্চয়তা এবং কাফেলায় সফর ও আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। তিনি دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ খতিব, মুফতি এবং শাইখুল হাদীস হওয়া সত্ত্বেও আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর তালিবও হয়ে গেলেন।
যখন তিনি আমীরে আহলে সুন্নাতের সাথে সাক্ষাতের জন্য এলেন তখন আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর সম্মানে তাঁর হাতও চুম্বন করলেন এবং বললেন: আমি তো নিজেই আপনার সাথে দেখা করার আকাঙ্ক্ষী ছিলাম, আপনি আমাকে হুকুম করতেন আমি নিজেই আপনার বাসভবনে হাজির হয়ে যেতাম।
(১১৬৩ ওলামায়ে আহলে সুন্নাতের অভিমত, পৃষ্ঠা: ১৫-১৬)
! اَللهُ اَكْبَرُকেমন বিনয়মাখা আন্দাজ..?? এর চেয়েও বড় কথা তাঁর বিনয়ের অবস্থা তো এমন যে, তিনি নিজের মুরিদ ওলামা ও মুফতিয়ানে কেরামেরও সম্মান করেন এবং তাঁদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। মাদানী মুযাকারায় তাঁদের আসার তীব্র প্রতীক্ষা করেন, তাঁদের নিজের পাশে বসান, বিভিন্ন সময়ে তাঁদের থেকে মাদানী মুযাকারায় জিজ্ঞাসিত মাসআলার ব্যাখ্যা নেন; এমনকি একবার তো বরকত অর্জনের জন্য দাওয়াতে ইসলামীর