Share this link via
Personality Websites!
পূর্বসূরীদের ওলামাদের প্রতি ভালোবাসা
হে আশিকানে আউলিয়া! ওলামায়ে কেরামের প্রতি আমীরে আহলে সুন্নাতের এই ভালোবাসা আমাদের পূর্ববর্তী বুযুর্গদের অভ্যাসের হুবহু অনুরূপ। আল্লাহর ওলীদের শুরু থেকেই এটি স্বভাব ছিল যে, তাঁরা আলিমদেরকে অত্যন্ত ভালোবাসতেন * কোটি কোটি হানাফীদের মহান ইমাম, ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইলম ও আলিমের প্রতি অনেক ভালোবাসা ছিল। তাঁর সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি নিজের উপার্জন থেকে মুহাদ্দিসীনে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রয়োজন মেটাতেন, তাঁদের ঘরের খরচ নিজে বহন করতেন, কোনো কোনো আলিমের মাঝে নগদ টাকা বিতরণ করতেন, যাতে তাঁরা নিজের প্রয়োজনগুলো পূরণ করতে পারেন। (মানকিবে ইমামে আযম, ১ম অংশ, পৃষ্ঠা: ২৬২) * হযরত আব্দুল্লাহ বিন মুবারক رَحْمَۃُ اللهِ عَلَیْہِও আলিমদেরকে অনেক ভালোবাসতেন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতেন যে, আমি ব্যবসা শুধু এই জন্যই করি, যাতে এর মাধ্যমে ওলামাদের খেদমত করতে পারি। একবার হযরত ফুযাইল বিন আয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ-কে ভালোবাসার সাথে বলেছিলেন: لَوْ لَا کَ وَ اَصْحَابُکَ مَا اتَّجَرْتُ অর্থাৎ যদি আপনি এবং আপনার ছাত্ররা না হতেন তবে আমি কখনো ব্যবসা করতাম না। (সাফহাতুস সুফুওয়া, ৪র্থ অংশ, ২/১২৬) * হযরত ওমর বিন আব্দুল আযীয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আলিমের জন্য বাইতুল মাল থেকে ভাতা নির্ধারণ করে রেখেছিলেন।
(তারিখে মদীনা দামেশক, ৪৬/৩২০)
আল্লাহ পাক এই মহান ব্যক্তিদের উসিলায় আমাদেরও ওলামাদের ভালোবাসা নসীব করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami