Share this link via
Personality Websites!
سُبْحٰنَ الله কেমন মহান মর্যাদা। ওলামায়ে কেরাম বলেন,এটা হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর বিশেষ মর্যাদা। (মুস্তাদরাক, খন্ড ৪, ১১৮ পৃঃ, হাদিস: ৪৭৩৭)
হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ এর মুবারক আমল
মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ এর অভ্যাস ছিল যে, তিনি হযরত আলীয়্যূল মুরতাযা کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْمকে গভীর মনোযোগ সহকারে দেখতেন। একদিন উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا আরজ করলেন, আব্বাজান! আপনি যখন হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ কে দেখেন তখন অপলক দৃষ্টিতে দেখতে থাকেন এর কারণ কী? হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ বললেন, হে আমার কন্যা! আমি আল্লাহ পাকের আখেরী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمকে বলতে শুনেছি যে, নিশ্চয় আলীর চেহারা দেখা ইবাদত। (আল মাজালেছা, খন্ড ৩, ২৬৯ পৃঃ, সংখ্যা: ৩৫৯৬)
এখন এই ধরনের ইবাদত (হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ কে দেখা ইবাদত এটা তো) সাহাবায়ে কেরামগন رَضِیَ اللهُ عَنْہُ مْ করেছেন অথবা সৌভাগ্যবান তাবেয়ীনদের নসীব হয়েছে, আমাদের নসীবে এই সৌভাগ্য কোথায়…! হায়! হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর দয়া হয়ে যেত, স্বপ্নেও যদি তাশরীফ আনতেন আর আমরা গুনাহগারদের দীদারের সুধা পান করা নসীব হয়ে যেত।
(৩) আলীকে ভালোবাসা ঈমানের আলামত
মুসলিম শরীফের হাদিসে পাক এবং এর রাবী (অর্থাৎ হাদিস বর্ণনাকারী) স্বয়ং হযরত আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ । আমি ওই সত্তার শপথ করছি যিনি দানাকে পাঠেন অর্থাৎ বীজ থেকে গাছ বের করেন। ওই সত্তার শপথ! যিনি রুহকে সৃষ্টি করেছেন, নিশ্চয় রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আমার সাথে ওয়াদা যে, اَنْ لَّا یُحِبَّنِیْ اِلّا
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami