Share this link via
Personality Websites!
সাহায্যকারী হিসেবে পাবে, সকল দুঃখ-দূর্দশা দূর হয়ে যাবে, তাঁর বেলায়তের মাধ্যমে ইয়া আলী! ইয়া আলী! ইয়া আলী।
(জাওয়াহেরে খামসা, অনুবাদক: ২৮২ পৃ:)
ওলামায়ে কেরাম লিখেন: যার কোন বিপদ আপদ, পেরেশানী, অসুস্থতা, দুঃখ দূর্দশা, কোন বড় উদ্দেশ্য আসে, সে যেন না’দে আলী পড়ে, এর বরকতে পেরেশানী, দুঃখ দূর্দশা দূর হয়ে যাবে, সমস্যার সমাধান হবে এবং উদ্দেশ্য পূরণ হবে।
মনে রাখবেন! না’দে আলী পড়ার সময় بِنَبُوَّتِکَ یَا مَحَمَّدُ এর জায়গায় بِنَبُوَّتِکَ یَارَسُوْلَ اللہপড়া উচিত। সায়্যিদি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হুযুর পাকصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম নিয়ে আহবান করা হারাম । ওলামায়ে কেরাম বলেন: যদি হাদিসে পাকে শিখানো কোন দোয়াতেও یَا مُحَمَّد থাকে তবে সেই জায়গায় یَا رَسُوْلَ اللہ পড়া উচিত।
(ফতোওয়ায়ে রযবীয়া, খণ্ড ৩০, ১৫৭-১৫৮ পৃ:)
হে আশিকানে রাসূল! যদি আপনি নিজে নাদে আলী লিখতে না পারেন অথবা আপনার পড়তে কষ্ট হয় তবে দাওয়াতে ইসলামীর একটি বিভাগ আছে: রুহানী চিকিৎসা, যেখানে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুঃখিত উম্মতের দুঃখ দূর করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য তাবিজাতে আত্তারিয়া দেওয়া হয় * বিপদ আপদ কাটা হয় * অন লাইন ইস্তিখারা করা হয় * এবং রুহানী চিকৎসা করা হয়, সেখান (মুস্তাদরাক, খন্ড ৪, ১১৮ পৃ:, হাদিস: ৪৭৩৭) থেকে নাদে আলী সংগ্রহ করা যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(২) হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ কে দেখা ইবাদত
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلنَّظْرُ اِلیٰ وَجْہِ عَلِیٍّ عِبَادَۃٌ আলীর চেহারা দেখা ইবাদত।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami