Share this link via
Personality Websites!
ইবনে আযিব رَضِیَ اللهُ عَنْہُ বলেন: গাদীরে খুমের জায়গায় রাসূলে করীমصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যাত্রা বিরতি করেন, একটি গাছের ছায়ায় হুযুর পাকصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জন্য জায়গা পরিষ্কার করা হলো, সেখানে তিনি যোহরের নামায আদায় করেন, নামাযের পর রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কেরামعَلَیْہِمُ الرِّضْوَان কে উদ্দেশ্য করে ইরশাদ করেন: اَلَسْتُمْ تَعْلَمُوْنَ اَنِّی اَوْلٰی بِالْمُؤْمِنِیْن مِنْ اَنْفُسِہِم অর্থাৎ:(হে আমার সাহাবীরা!) তোমরা কি জানো না যে, আমি মুসলমানদের প্রাণের চেয়েও অধিক নিকটে। সাহাবায়ে কেরামعَلَیْہِمُ الرِّضْوَان আরজ করলেন: بَلٰی অর্থাৎ কেন নয় (ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! অবশ্যই আপনি আমাদের প্রাণের চেয়েও অধিক নিকটে) রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দ্বিতীয়বার ইরশাদ করলেন: اَلَسْتُمْ تَعْلَمُوْنَ اَنِّی اَوْلٰی بِالْمُؤْمِنِیْن مِنْ اَنْفُسِہِم তোমরা কি জানো না যে, আমি মুসলমানদের প্রাণের চেয়েও অধিক নিকটে। সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَانপুনরায় আরজ করলেন: بَلٰی কেনো নয় (ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! অবশ্যই আপনি আমাদের প্রাণের চেয়েও অধিক নিকটে)। এবার রাসূলে পাকصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হাসনাইনে কারীমাইনের সম্মানিত পিতা হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর হাত তাঁর মুবারক হাতে ধরলেন এবং বললেন: مَنْ کُنْتُ مَوْلَاہُ فَعَلِیٌ مَوْلَاہُআমি যার মাওলা, আলী তার মাওলা। এরপর তিনি দোয়া করলেন: اَللّٰہُمَّ وَالِ مَنْ وَالَاہُ وَ عَادِمَنْ عَادَاہُ হে আল্লাহ পাক! যে আলীকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো আর যে আলীর প্রতি শত্রুতা রাখে তুমি তার সাথে শত্রুতা রাখো।
(ফাযায়িলে সাহাবা লি ইবনে হাম্বল, ২য় অংশ, ৫৯৬ পৃঃ, হাদিস: ১০১৬)
سُبْحٰنَ الله! হে আশিকানে রাসূল! এই হাদিসে পাকে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ প্রত্যেক মুসলমানের মাওলা। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন:وَلِی (অর্থাৎ: মাওলা) এর অর্থ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami