Share this link via
Personality Websites!
যথাযথ আদায় করা। মা-বাবার হকও আদায় করা। ভাই বোনেরও হক রয়েছে, প্র্রতিবেশীরও হক রেখেছে, বন্ধু বান্ধবেরও হক রয়েছে, মহল্লাবাসীদেরও হক রয়েছে, দোকানদারেরও হক রয়েছে, গ্র্রাহকেরও হক রয়েছে, এই সকল লোকদের হক আদায় করতে হবে اِنْ شَآءَ الله। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফিক দান করুক।
اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিত
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ মুসলমানের চতুর্থ খলিফা, তিনি ১৩ই রজবুল মুরাজ্জবে মক্কায়ে মুকাররমায় জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। (কারামতে শেরে খোদা, পৃঃ ১২) তাঁর মা তাঁর নাম হায়দার রাখেন এবং তাঁর বাবা তাঁর নাম রাখেন আলী। রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে আসাদুল্লাহ উপাধীতে ভূষিত করেন। আসাদুল্লাহর অর্থ শেরে খোদা অর্থাৎ আল্লাহ পাকের সিংহ। (মিরাতুল মানাজিহ, খন্ড ৮, পৃঃ ৪১২) হযরত মাওলা আলী মুশকিল কুশা رَضِیَ اللهُ عَنْہُ ২১ রমযানুল মুবারক শাহাদাত বরণ করেন। (কারামাতে শেরে খোদা, পৃঃ১৩)
হে আশিকানে রাসূল! আসুন! মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর শান ও মর্যাদা প্রসঙ্গে কিছু হাদিসে মুবারকা শোনার সৌভাগ্য অর্জন করি।
(১) আমি যার মাওলা, আলী তার মাওলা
বিদায় হজ্বের সময় (আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জাহেরী হায়াতে মুবারকায় যে শেষ হজ্ব করেছেন, সেটাকে হুজ্জাতুল বেদা বলা হয়) এরই প্রেক্ষিতে রাসূলে পাকصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হজ্ব আদায় করার পর মদীনা শরীফে ফিরে যাচ্ছিলেন,পথিমধ্যে একটি জায়গা পড়ে যেটাকে গাদীরে খুম বলা হয়। হযরত বারা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami