Share this link via
Personality Websites!
দিয়েছে, এটা বিয়াদবিমূলক আচরণ ছিল, এতেও তিনি ওই লোকটিকে কোন শাস্তি দেননি।
মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর বিনয়ী ও নম্রতা
! سُبْحَانَ الله আল্লাহ পাক আমাদেরকেও বিনয়ী ও নম্রতার দৌলত দান করুক। হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর ব্যাপারে বর্ণিত রয়েছে যে, তাঁর খিলাফতের যুগে আমিরুল মুমিনীন হওয়া সত্ত্বেও বাজারে চলে যেতেন, সেখানে কারো কোন জিনিস পড়ে গেলে তিনি তা নিজ হাতে উঠিয়ে দিতেন, কোন মানুষ রাস্তা ভুলে গেলে তাকে রাস্তা দেখিয়ে দিতেন, কেউ ভারী আসবাবপত্র উঠালে তাকে আসবাবপত্র উঠাতে সহযোগিতা করতেন। (রিয়াদুন নাদ্বরা, পৃ:১৮৭,সংখ্যা, ১৬৫২) হায়! আমরাও যদি বিনয়ী হই, পদবী পেয়ে গেলে, বড় নেতৃত্ব পেয়ে গেলে, আমরা সম্পদশালী হয়ে গেলে তো এর দ্বারা এই উদ্দেশ্য নয় যে, আমরা অহংকারের স্বীকার হয়ে যাব। গরীবদের দেখে তুচ্ছ তাচ্ছিল্য করব, না না, এমনটি কখনোই করবেন না, আল্লাহ পাকের সৃষ্টিকে সাহায্য করতে হবে, মানুষের কাজে আসতে হবে, গরীবদের সাহায্য করতে হবে। আমাদের সমাজে তো মানুষেরা নিজের কাজ নিজে করতে লজ্জা করে । হায়! মাওলায়ে কায়েনাত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর সদকা আমাদেরও যেন বিনয়ী ও নম্রতার দৌলত নসীব হয়ে যায়।
মানুষের হক আদায় করুন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! দ্বিতীয় মাদানী ফুল যেটা এই ঘটনা থেকে আমরা শিখতে পেরেছি, সেটা হলো, হযরত মাওলা আলী کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم খেজুর বিক্রেতাকে বললেন: তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তবে মানুষের হক আদায় করো। এর দ্বারা জানা গেলো যে, মানুষের হক আদায় করা অনেক বড় ফযিলত ও খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমাদের সকলের উচিত যে, বান্দার হক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami