Share this link via
Personality Websites!
দাসী, নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না। হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ খুবই বিনয়ী ছিলেন, যেভাবে আজকাল হয়ে থাকে যে, বাদশাহ কোথাও গেলে তো সম্পূর্ণ প্র্রটোকলের সাথে যায়, সাথে সিকিউরিটি গার্ড থাকে, হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে এমন কোন প্র্রটোকল ছিল না, তিনি সাধারণ মানুষের মতো বাজারে এসেছিলেন, অথচ খেজুর বিক্রেতা তাঁকে চিনতে পারেনি। হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ যখন ওই মহিলার ব্যাপারে সুপারিশ করলেন তখন দোকানদার مَعَاذَ الله হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ কে ধাক্কা দিল। মানুষ যখন এই দৃশ্য দেখল তখন দোকানদারকে বলল, তুমি কি জানো যাকে তুমি ধাক্কা দিয়েছো তিনি কে? বলল, না, আমি জানি না। লোকেরা বলল, তিনি হলেন আমিরুল মুমিনীন হযরত আলীয়্যূল মুরতাযা শেরে খোদা کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم। এবার লোকটি ভয় পেয়ে গেলো আর সে তাড়াতাড়ি ওই মহিলার কাছ থেকে খেজুরগুলো ফিরিয়ে নিল এবং তার দিরহাম ফিরিয়ে দিল এবং হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর খেদমতে উপস্থিত হয়ে আরজ করলো: হুযুর! আমি চাচ্ছি যে, আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। মাওলায়ে কায়েনাত হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ বললেন: যদি আমার সন্তুষ্টি চাও তবে মানুষের যথাযথ হক আদায় করো।
(ফাযায়িলে সাহাবা লি আহমদ ইবনে হাম্বল, অংশ ২, পৃ:৬২১, হাদিস: ১০৬২)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই শিক্ষনীয় ঘটনায় আমাদের শিখার অনেক মাদানী ফুল রয়েছে। সর্ব প্রথম তো এটা দেখুন যে, হযরত আলীয়্যূল মুরতাযা کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم কেমন বিনয়ী লোক ছিলেন। তিনি হলেন আমিরুল মুমিনীন, মুসলমানদের খলিফা, এতদসত্ত্বেও সাধারণ মানুষের মতো কোন ধরনের প্র্রটোকল ছাড়াই বাজারে চলে যেতেন, এরপর এই বিষয়টিও গভীরভাবে লক্ষ্য করুন যে, ওই লোকটি অজ্ঞতা বশত তাঁকে مَعَاذَ الله ধাক্কা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami