Share this link via
Personality Websites!
যদি দুই এক ফোটা হয় তবে রোযা ভঙ্গ হবে না। আর যদি বেশি হয় যার ফলে সেটার লবণাক্ততা মুখে অনুভূত হয়, তাহলে রোযা ভঙ্গ হয়ে যাবে, ঘামেরও একই বিধান ।
শবে কদরের দোয়া
দাওয়াতে ইসলামীর সপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুসারে “ শবে কদরের” দোয়া মুখস্ত করানো হবে, সেই দোয়াটি হলো:
اَللّٰھُمَّ اِنَّکَ عَفُوٌّ کَرِیْمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّی
অনুবাদ: হে আল্লাহ! নিশ্চয় তুমি ক্ষমাকারী, দয়াময় এবং ক্ষমা করাকে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। (মাদানী পাঞ্জেসূরা, পৃ:২১৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।
২. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়) করবো।
৩. যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami