Share this link via
Personality Websites!
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদিস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ কে সন্তুষ্ট করার পদ্ধতি
হযরত আল্লামা মুহিব উদ্দিন ত্বাবারি রেওয়ায়েত উল্লেখ করেন, যেটার সারমর্ম হলো এটাই যে, মুসলমানদের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর খিলাফতের যুগ ছিল, একদিন তিনি বাজারে গেলেন, তিনি দেখলেন যে, এক মহিলা দাঁড়িয়ে কান্না করছে, মাওলায়ে কায়েনাত, মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ তাকে তার কান্নার কারণ জিজ্ঞেস করলেন, তখন সে বলল, আমি হলাম দাসী, আমি অমুক দোকানদার থেকে কিছু খেজুর কিনেছিলাম কিন্তু আমার মালিকের ওই খেজুর পছন্দ হয়নি আর তিনি তা ফিরিয়ে দিলেন, এখন দোকানদার সেই খেজুর গুলো ফেরত নিচ্ছে না, এই কারণে আমি চিন্তিত। হযরত আলীয়্যূল মুরতাযা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ খেজুর বিক্রেতার কাছে ওই মহিলার ব্যাপারে সুপারিশ করলেন এবং বললেন: খেজুরগুলো ফিরিয়ে নাও আর এই বেচারির দিরহাম তথা টাকা ফেরত দাও, সে তো
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami