Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানকে শেষের দিকে নিয়ে গিয়ে রোযা প্রসঙ্গে কিছু মাদানী ফুল বয়ান করার সৌভাগ্য অর্জন করছি।
রোযা ভঙ্গের কারণসমূহ
* পানাহার ও স্ত্রী সহবাস করার দ্বারা রোযা ভেঙ্গে যায় যদি রোযাদার হওয়ার কথা স্নরন থাকে । * হুক্কা, চিনি, সিগারেট ইত্যাদি পান করার দ্বারা রোযা ভেঙ্গে যায়, যদিও নিজের ধারণায় কণ্ঠনালি পর্যন্ত ধোঁয়া পৌঁছেনি। * পান কিংবা নিছক তামাক খেলে রোযা ভেঙ্গে যায় যদিও সেটার পিক বারংবার ফেলে দিয়ে থাকেন। কারণ কণ্ঠনালিতে সেগুলোর হালকা অংশ অবশ্যই পৌঁছে থাকে। * চিনি ইত্যাদি এমন জিনিস, যা মুখে রাখলে গলে যায়, মুখে রাখল আর থুথু গিলে ফেলল এমতাবস্থায় রোযা ভঙ্গ হবে। * দাঁতগুলোর মধ্যভাগে কোন জিনিস ছোলা বুটের সমান কিংবা তদপেক্ষা বেশি ছিল। তা খেয়ে ফেলল। কিংবা কম ছিল, কিন্তু মুখ থেকে বের করে পুনরায় খেয়ে ফেলল। এমতাবস্থায় রোযা ভেঙ্গে যাবে। * দাঁত থেকে রক্ত বের হয়ে তা কণ্ঠনালির নিচে নেমে গেলো। আর রক্ত থুথু অপেক্ষা বেশি কিংবা সমান অথবা কম ছিল, কিন্তু সেটার স্বাদ কণ্ঠে অনুভূত হলো। এমতাবস্থায় রোযা ভেঙ্গে যাবে এবং যদি কম ছিল আর স্বাদও কণ্ঠে অনুভূত হয়নি, তাহলে এমতাস্থায় রোযা ভঙ্গ হবে না।
রোযা ভঙ্গের অবশিষ্ট কারণসমূহ তরবিয়্যতি হালকায় বলা হবে। সুতরাং সেগুলো জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami