Share this link via
Personality Websites!
করলাম, এর পর থেকে আমার আর কখনোই পিপাসা লাগে না। এই স্বপ্নের পর আমি আমার পরিবার পরিজনকেও তাওবার শিক্ষা দিলাম, তাদের মধ্যে যারা মন্দ আকীদা (অর্থাৎ মাওলা আলীকে তিন খলিফার চেয়ে শ্রেষ্ঠ মনে করে) থেকে তাওবা করে নিয়েছে আমি তাদের সাথে সম্পর্ক অটুট রাখলাম, বাকিদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। (মিসবাহুয যুলাম, ৭৪ পৃ:)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই বর্ণনা থেকে বুঝা গেলো যে, সত্যিকার মুসলমানের পরিচিতি এটাই যে, সে সকল সাহাবায়ে কেরামদের عَلَیْہِمُ الرِّضْوَان সম্মান মর্যাদাকে মন থেকে স্বীকার করবে। যদি কোন ব্যক্তি কতিপয় সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর প্রতি ভালোবাসা এবং কতিপয়ের প্রতি বিদ্বেষ রাখে তবে সে মারাত্মক ভুলে রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সকল সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان ও আহলে বাইতে ইজামদের প্রতি সত্যিকার ভালোবাসা ও ভক্তি দান করুক। এর উপর অটলতা দান করুক এবং এই ভক্তি ভালোবাসা অবস্থায় সবুজ গম্বুজের নিচে মাহবুবের জলওয়ায় শাহাদাত, জান্নাতুল বাকীতে দাফন এবং জান্নাতুল ফেরদৌসে প্রিয় নবীصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও তাঁর প্রিয়জনদের প্রতিবেশিত্ব দান করুক। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
(২) হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি ভালোবাসার দ্বিতীয় দাবি
প্রসিদ্ধ মুহাদ্দিস, হাকিমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِবলেন, হযরত আলীয়্যূল মুরতাযা শেরে খোদাکَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم এর প্রতি সত্যিকার ভালোবাসার একটি আলামত হলো এটাই যে, আমলে তার অনুসরণ করবে এবং তার বিরোধিতা করবে না। (মিরাতুল মানাজীহ, খন্ড ৮, ৪১৪ পৃ:)
উদ্দেশ্য হলো এটাই যে, মানুষ যাকে ভালোবাসে তার কর্মকান্ডও নিজের মধ্যে ধারণ করে, সুতরাং যে হযরত আলী رَضِیَ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami