Share this link via
Personality Websites!
ব্যাপারে শুনলাম যে, সে পানি পান করে না। আমি খুবই আশ্চর্য হলাম। আমি তার সাথে সাক্ষাত করে এর কারণ জিজ্ঞেস করলে সে বলতে লাগল: আমি হিল্লার অধিবাসী, এক রাতে আমি স্বপ্নে কিয়ামতের হতবাককারী দৃশ্য দেখলাম, এবং নিজেকে তীব্র পিপাসায় কাতর পেলাম, এবং কোনভাবে হুযুর পাকصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাউজ মুবারক পর্যন্ত পৌছলাম, সেখানে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুকে আযম, হযরত উসমানে গণী এবং মাওলা আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ مْ উপস্থিত ছিলেন আর মানুষদেরকে পানি পান করাচ্ছেন। আমি মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর খেদমতে উপস্থিত হলাম কারণ তাঁর প্রতি আমার খুব ভালোবাসা ছিল, আমি তাঁকে খুবই ভালোবাসতাম এবং তিন খলিফার চেয়ে তাঁকে শ্রেষ্ঠ মনে করতাম। কিন্তু এটা কী হলো! তিনি আমার দিক থেকে তাঁর চেহারা মুবারক ফিরিয়ে নিলেন, যেহেতু পিপাসা খুবই বেশি ছিল, একেক করে তিন খলিফার নিকটেও গেলাম। প্রত্যেকে আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এতটুকুতে আমার দৃষ্টি নবী করীমصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর পড়ল, তাঁর দরবারে উপস্থিত হয়ে আমি আরজ করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! মাওলা আলীرَضِیَ اللهُ عَنْہُ আমাকে পানি পান করাননি বরং তাঁর চেহারা মুবারক ফিরিয়ে নিয়েছেন। ইরশাদ করলেন, তিনি তোমাকে কিভাবে পানি পান করাবেন! তুমি তো আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখো। এটা শুনে আমার আকীদা ভুল হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে গেলাম, এবং আমি খুবই লজ্জিত হয়ে হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাত মুবারকে সত্যিকার তাওবা করলাম। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে এক পেয়ালা দান করলেন, যেটা আমি পান করলাম, এরপর আমার চোখ খুলে গেল। اَلْحَمْدُ لِلّٰه যখন থেকে মুস্তফার পবিত্র হাত থেকে পানি পান
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami