Share this link via
Personality Websites!
এখন মনে এই প্রশ্ন জাগতে পারে যে, হযরত আলীرَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি সত্যিকার ভালোবাসা কোনটি? এর পরিচিতি কী? এই প্রসঙ্গে ওলামায়ে কেরাম হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি ভালোবাসার কিছু দাবী ও আলামত লিখেছেন, সেগুলোর মধ্যে থেকে ২টি হলো।
(১) হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসার প্রথম দাবি
হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসার প্রথম দাবী বা প্রথম আলামত হলো, হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ কে ভালোবাসার পাশাপাশি তাঁর সাথীদের অর্থাৎ সাহাবায়ে কেরামদের عَلَیْہِمُ الرِّضْوَان ভালোবাসাও অন্তরে থাকবে, যে বান্দা হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসার দাবী করে আর সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর সমালোচনা করে, এই ধরনের বান্দা কখনোই হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি ভালোবাসা পোষণকারী হতে পারে না। দেখুন! হযরত আলীয়্যূল মুরতাযা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ স্বয়ং বলেন, রাসূলে পাকصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পর সবচেয়ে উত্তম আবু বকর ও ওমর, এরপর বলেন, لَا یَجْتَمِعُ حُبِّیْ وَ بُغْضُ اَبِی بَکْرٍ وَّ عُمَرَ فِیْ قَلْبِ مُؤْمِنٍ অর্থাৎ আমার ভালোবাসা আর আবু বকর ও ওমর رَضِیَ اللهُ عَنْہُ مَاএর প্রতি বিদ্বেষ কোন মুমিনের অন্তরে একত্রিত হতে পারে না।
(মুজামু আউসাত, খন্ড ৩, পৃ:৭৯, হাদিস: ৩৯২০)
জানা গেল! যে ব্যক্তি হযরত আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসার দাবি করে কিন্তু হযরত আবু বকর ও হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ مَا এর সমালোচনা করে, তার ভালোবাসা সত্যিকার নয়, বরং এই ভালোবাসার দাবি মিথ্যা।
কখনোই পিপাসা না লাগার অনন্য রহস্য
হযরত আবু মুহাম্মদ আব্দুল্লাহ মুহতাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِবলেন: আমি হজ্ব করার সৌভাগ্য লাভ করলাম। হেরেম শরীফে এক ব্যক্তির
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami