Share this link via
Personality Websites!
অপবাদ দিয়েছে, এবং হযরত ঈসাعَلَیْہِ السَّلَام এর প্রতি খ্রিষ্টানরা ভালোবাসা পোষণ করেছে ,তখন তারা তাঁকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, যেটা তাঁর মাঝে ছিল না। এই হাদিসে পাক বর্ণনা করার পর শেরে খোদা হযরত আলীয়ূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ বললেন, হে লোকেরা! শুনে নাও! আমার ব্যাপারে দুই ধরনের লোক ধ্বংস হবে (১) আমার ভালোবাসায় সীমালঙ্গনকারী (সীমা অতিক্রমকারী), আমাকে ওই গুণাবলীতে নিয়ে যাবে যা আমার মাঝে নেই । (২) আমার প্রতি বিদ্বেষ পোষণকারীদের বিদ্বেষ তাদেরকে প্ররোচিত করবে যে, তারা যেন আমার উপর অপবাদ দেয়। (মুস্তাদরাক, খন্ড ৪, ৯১ পৃ:, হাদিস: ৪৬৮০)
প্রখ্যাত মুফাসসিরে কুরআন, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِএই হাদিসে পাকের ব্যাপারে বলেন: আলীর ভালোবাসা আসল ঈমান । হ্যাঁ, ভালোবাসার মধ্যে নাজায়িয সীমালঙ্ঘন (অর্থাৎ সীমাতিক্রম করা) খারাপ, তবে আলীর প্রতি বিদ্বেষ মৌলিকভাবে হারাম বরং কুফরী। (মীরাতুল মানাজীহ, খন্ড ৮, ৪২৪ পৃ:)
হে আশিকানে রাসূল! জানা গেলো হযরত আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি ওই ভালোবাসা, যেই ভালোবাসা পোষণকারী শরীয়তের সীমারেখাকে ভঙ্গ করে, এই ভালোবাসা মুক্তিদানকারী নয়, আর এই ভালোবাসা ঈমানের আলামত নয় বরং এটাতো ধ্বংসে নিক্ষেপকারী ভালোবাসা, তবে হ্যাঁ, হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসা, ওই ভালোবাসা যেটা শরীয়তের সীমারেখায় থেকে করা যায়, এটা সত্যিকার ভালোবাসা, এই ভালোবাসা মুক্তিদানকারীও এবং এটাই ওই ভালোবাসা যেটাকে ঈমানের আলামত আখ্যায়িত করা হয়েছে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami