Share this link via
Personality Websites!
مُؤْمِن وَ اَنْ لَّا یُبْغِضَنِیْ اِلّا مُنَافِق অর্থাৎ: মুমিন তার অন্তরে আমার ভালোবাসা রাখবে, আর মুনাফিক তার অন্তরে আমার বিদ্বেষ রাখবে। (মুসলিম, পৃ: ৫০, হাদিস: ৭৮)
হে আশিকানে সাহাবা ও আহলে বাইত! এই হাদিসে পাক থেকে জানা গেলো যে, হযরত আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি ভালোবাসা ঈমানের নিদর্শন এবং হযরত আলীয়্যূল মুরতাযা এর প্রতি বিদ্বেষ রাখা! مَعَاذَ الله মুনাফেকির চিহ্ন। আল্লামা ইবনে হাজর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন, সাহাবায়ে কেরামদের عَلَیْہِمُ الرِّضْوَان এই পদ্ধতি ছিল যে, কারো ঈমানের পরীক্ষা করতে হলে আলীর প্রতি বিদ্বেষের মাধ্যমে পরীক্ষা করতেন, যাকে দেখতন যে, হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি বিদ্বেষ রয়েছে, বুঝে যেতেন সে মুনাফিক।
(আসা সাওয়ায়িকুল মুহরিকা, পৃ:১৫৪)
আল্লাহ পাক আমাদেরকেও মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর সত্যিকার ভালোবাসা দান করুক। আমাদের বক্ষকে আলীর ভালোবাসার ধনভান্ডার করে দিক।
اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
শুধুমাত্র সত্যিকার ভালোবাসায় প্রকৃত ভালোবাসা
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন, সেটা হলো হযরত আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি সব ধরনের ভালোবাসা মুক্তিদানকারী নয়, আলীর ভালোবাসার কিছু ধরন এমনই যেগুলো মুক্তি দেওয়ার পরিবর্তে ধ্বংসকারী, অতঃপর হাদিসে পাকে রয়েছে এবং এই হাদিসে পাকের রাবীও স্বয়ং মাওলা আলীرَضِیَ اللهُ عَنْہُ । তিনি বলেন, একদিন রাসূলে পাকصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে ডেকে বললেন, হে আলী! তোমার মধ্যে (আল্লাহ পাকের নবী হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর সাদৃশ্যতা রয়েছে, আর সেটা হলো হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর প্রতি ইহুদীরা বিদ্বেষ রেখেছে, এমনকি তাঁর আম্মাজান (হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا) এর প্রতি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami