Share this link via
Personality Websites!
উম্মতের উপর কুরআনে করীমের হক
এই (আয়াত) দ্বারা প্রতীয়মান হলো! উম্মতের উপর কুরআনে করীমের একটি হক হলো তারা যেন এই পবিত্র কিতাবের উপর আমল করে এবং সেটার আহকামের বিপরীত চলা থেকে বেঁচে থাকে। আফসোস! বর্তমান যুগে কুরআনে করীমের উপর আমল (করার) দিক দিয়ে মুসলমানদের অবস্থা এমন, যা বলার মতো নয়, আজ মুসলমানরা এই কিতাবটি প্রতিদিন তিলাওয়াত করার পরিবর্তে এটাকে জুযদান ও গিলাফ জড়িয়ে ঘর বা দোকান ইত্যাদিতে বরকতের জন্য সাজিয়ে রেখেছে এবং তিলাওয়াতকারীরাও সহীহ ও বিশুদ্ধ পদ্ধতিতে না তিলাওয়াত করে আর না এটাকে অনুধাবনের চেষ্টা করে যে, আল্লাহ পাক এই পবিত্র কুরআনে তাদের জন্য কী বর্ণনা করা হয়েছে। ইতিহাস সাক্ষী যে, যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা এই পবিত্র কিতাবটিকে বুকে ধারণ করে রাখবে এবং এটার হুকুম মেনে চলবে ততক্ষণ পর্যন্ত পুরো পৃথিবীতে তাদের বিজয় নিশান উড়বে এবং বিধর্মীরা মুসলমানদের নাম শুনে কম্পন করতে থাকবে আর যখন থেকে মুসলমানেরা কুরআনে পাকের আহকামের উপর আমল করা ছেড়ে দিবে তখন থেকে পৃথিবীর বুকে অপমান ও অপদস্ত হতে থাকবে। (সিরাতুল জিনান, ৩/২৪৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআনে পাকের গুরুত্ব সম্পর্কে অনুমান এই বিষয়ে করুন যে, এই পবিত্র কিতাব আমাদেরকে প্রত্যেক জিনিসের দিকে আহবান করে যেটা আমাদের জন্য উপকারী, এবং এটি আমাদেরকে প্রতিটি ওই জিনিস থেকে বেঁচে থাকার নির্দেশ দেয়, যা আমাদের জন্য ক্ষতিকর। এই কারণেই একে রহমত, নসীহত, শিফা ও হেদায়েত বলেও আখ্যায়িত করা হয়েছে, যেমনটি
পারা: ১১, সূরা ইউনুস আয়াত নম্বর ৫৭ এ ইরশাদ করেন:
یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَ شِفَآءٌ لِّمَا فِی الصُّدُوْرِۙ۬-وَ هُدًى وَّ رَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ(۵۷)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami