Share this link via
Personality Websites!
কুরআনে পাকের একটি করে খতম আদায় করা হতো। কুরআনে পাকের এক তৃতীয়াংশ হাসান বিন সালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তিলাওয়াত করতেন, এক তৃতীয়াংশ ও শেষ অংশ তাঁর আম্মা তিলাওয়াত করতেন। এইভাবে তাঁদের ঘরে প্রতিদিন একটি করে কুরআন খতম হতো। কিছুদিন পর তাঁদের মা ইন্তেকাল করলেন। এরপর তারা দুইজনে মিলে অর্ধেক করে কুরআন তিলাওয়াত করতেন আর খতম দিতেন। অতঃপর হযরত আলী বিন সালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِও ইন্তেকাল করলেন তখন হযরত হাসান বিন সালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রত্যেক রাতে একা পুরো কুরআন মাজীদ খতম দিতেন।
হযরত হাসান বিন সালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যেই রাতে হযরত আলী বিন সালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইন্তেকাল হয়েছিল, তিনি আমাকে বলেছিলেন: ভাই! আমাকে পানি পান করাও। ওই সময় আমি নামাযে ব্যস্ত ছিলাম, সালাম ফিরানোর পর আমি পানি নিলাম এরপর তাঁর কাছে নিয়ে গেলাম আর বললাম: পানি পান করে নিন। তখন হযরত আলী বিন সালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতে লাগলেন: আমি এখনই পানি পান করে নিয়েছি। আমি অবাক হয়ে বললাম: আপনাকে কে পানি পান করিয়েছে? অথচ ঘরে তো আমি আর আপনি ছাড়া তৃতীয় আর কেউ নেই! এটা শোনে হযরত আলী বিন সালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতে লাগলেন: আল্লাহ পাকের রহমতে এইমাত্র হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام পানি নিয়ে এসেছেন, তিনি আমাকে পানি পান করিয়েছেন এবং আমাকে এটাও বলেছেন: তুমি আর তোমার ভাই এবং তোমাদের আম্মা ওইসব লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ পাক দয়া করেছেন অর্থাৎ আম্বিয়া, সিদ্দিকীন, শহীদ ও সালেহীন। তিনি এতটুকু বললেন এরপর তাঁর রুহ বের হয়ে গেল। (সিফাতুস সফুওয়া, ৩/১০০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami