Share this link via
Personality Websites!
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের সৌভাগ্য যে, রমযানুল মুবারকের রহমতপূর্ণ মাস আমাদের মাঝে তাশরিফ এনেছে। اَلْحَمْدُ لِلّٰه এই মুবারক মাসে অসংখ্য আশিকানে রাসূল নামায, রোযা, তারাবীহ ইত্যাদিতে ব্যস্ত হয়ে যায়। একইভাবে কিছু সংখ্যক লোক রয়েছে যারা এই পবিত্র মাসে অধিক পরিমাণে কুরআনে পাকের তিলাওয়াতের সৌভাগ্য অর্জন করে থাকে। মাহে রমযানের সাথে কুরআনে পাকের এক বিশেষ সম্পর্ক রয়েছে, এটি ওই সম্মানিত মাস, যেটার রাতে কুরআনে পাক লাওহে মাহফুয থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়েছে। (সিরাতুল জিনান, ১০/৭৭৪) নিশ্চয় কুরআনে করীম আমাদের জন্য অনেক মহান একটি নেয়ামত।
মা-ছেলের কুরআন তিলাওয়াতের রুটিন
হযরত আলী বিন সালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও হযরত হাসান বিন সালেহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছিলেন দুইজন ভাই। তাঁদের ঘরে প্রতিদিন রাতে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami