Share this link via
Personality Websites!
যে, ব্যবসায় যেন ক্ষতির সম্মুখীন হতে না হয়, এজন্য আগে থেকেই সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হয়, লাভ আর ক্ষতির দিকগুলো সামনে রেখে কাজ করা হয়।
এইভাবে ইংলিশ কথোপকথনের উদাহরণ ধরুন, আমাদের সমাজে কেউ মায়ের পেট থেকে ইংরেজি শিখে পৃথিবীতে আসে না, যার যার মাতৃভাষা ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে যখন ইংলিশ শিখে নেয় তখন গর গর করে ইংলিশ বলতে পারে বরং এখন তো সন্তানদেরকেও এমনভাবে ইংলিশ শিখানো হয় যে, তারাও ইংরেজদেরকে ইংরেজী শিখাতে পারবে, কিন্তু কুরআনে করীম এতটুকু সহীহভাবে পড়তে পারে না যে, অন্তত নামাযটা শুদ্ধভাবে পড়তে পারে।
আফসোস! অনেক কিছু শিখেছেন কিন্তু যদি আপনি কুরআন না শিখে থাকেন তবে মূলত আপনি যেন কিছুই শিখেননি * দ্বীনের জ্ঞান অর্জন করেননি * শরীয়তের মাসআলা শিখেননি * নবী করীম, রউফুর রহিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতের উপর আমল করা শিখেননি * আল্লাহ পাককে রাজি করা শিখেননি * মাতা-পিতাকে সম্মান করা শিখেননি * বড়দেরকে আদব করা ছোটদেরকে স্নেহ করা শিখেননি। * ফরয উলুম শিখেননি। অথচ এসব বিষয়াদি একজন মুসলমানের জন্য জানা অনেক জরুরী। আসুন! উৎসাহ গ্রহণার্থে বুযুর্গানে দ্বীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর কুরআনে করীমের প্রতি ভালোবাসার কিছু ঈমান উদ্দীপক ঘটনা শ্রবণ করি, যেমনটি
বুযুর্গানে দ্বীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর কুরআনে পাকের তিলাওয়াত
(১) বর্ণিত আছে: যখন রমযানুল মুবারকের মাস শুরু হয় তখন হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অন্যান্য সমস্ত নফল ইবাদত বাদ দিয়ে কুরআন তিলাওয়াতে ব্যস্ত হয়ে যেতেন। (দ্বীন ও দুনিয়া কে আনুখী বাতে, পৃ:৬১)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami