Share this link via
Personality Websites!
দূর্ভাগার জন্য বঞ্চিতই বঞ্চিত, আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শিক্ষণীয় বাণী হলো: যার বক্ষে কুরআন নেই সে বিরান মহলের মতো। (জামেউত তিরমিযী, কিতাবুল ফাযায়িলুল কুরআন, হাদিস: ৪/৪১৯, হাদিস: ২৯২২) আমাদের উচিত আল্লাহ পাকের কালামকে ভালোবাসা, তা তিলাওয়াত করা এবং এর আহকামের উপর আমল করা। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖنصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কুরআনুল কারীমের বিধান আর আমরা
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা কুরআনে করীমের গুরুত্ব সম্পর্কে শুনছিলাম। অবশ্যই কোন মুসলমান কুরআনের ব্যাপারে উদাসীন হতে পারে না। শরীয়ত অনুযায়ী জীবন সাজানোর জন্য কদমে কদমে কুরআন শিক্ষার প্রয়োজন হয়। কিন্তু আফসোস! আজ মুসলমান এই মহামান্বিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিতে দেখা যাচ্ছে। কিছু সৌভাগ্যবান মাহে রমযানে এর যিয়ারত ও তিলাওয়াতের বরকত অর্জন করে কিন্তু কিছু তো এই পবিত্র মাসেও আল্লাহ পাকের এই মহান নেয়ামত থেকে স্বয়ং নিজেকে বঞ্চিত রাখে। এর মূল কারণ হলো কিছু সংখ্যক লোক কুরআনে করীম সঠিকভাবে পড়তেও পারে না আর তা শেখার প্রতি ভ্রক্ষেপই করে না।
একটু ভাবুন! ঘরে গাড়ি আছে আর যদি গাড়ি আপনি চালাতে না পারেন তবে এর জন্য অবশ্যই ড্রাইভিং কোর্স করতে হয়। মোটা অংকের ফি আদায় করতে হয় আর খুব দ্রুত ড্রাইভিং শেখার চেষ্টা করা হয়। একইভাবে প্রথম প্রথম মানুষ মোবাইলও চালাতে জানতো না, কিন্তু মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে করে সেটাও শিখে নিয়েছে আর এই বিষয়ে কারো কাছে জিজ্ঞাসা করতে লজ্জাবোধও হয় না। ব্যবসা করতে চান তো এর আগে ব্যবসায় অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করা হয়
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami