Share this link via
Personality Websites!
وسلَّم! আমাদের অনুমতি দিন! এই মাদুরের উপর কোনো বিছানা বিছিয়ে দিই, যাতে আপনি আরামে শুতে পারেন। এটা শুনে প্রিয় নবী, রাসূলে আরবী صلَّی اللہ علیہ واٰلہٖ وسلَّم ইরশাদ করলেন: আমার দুনিয়ার সাথে কী সম্পর্ক...? আমার এবং দুনিয়ার উদাহরণ এমন, যেমন কোনো মুসাফির প্রচণ্ড গরমের দিনে সফর করছে, এই সময় সে কোনো গাছের নিচে থামে, কিছুক্ষণ বিশ্রাম করে, তারপর নিজের পথে চলে যায়।
(আয যুহদ ওয়াল রাকাইক ইমাম ইবনে মুবারক, পৃষ্ঠা: ৫৪, হাদীস: ১৯৫)
ہے چٹائی کا بچھونا، کبھی خاک ہی پہ سونا
کبھی ہاتھ کا سرہانا مَدَنی مدینے والے!
تری سادگی پہ لاکھوں، تری عاجزی پہ لاکھوں
ہوں سلامِ عاجزانہ مَدَنی مدینے والے!
হে চাটায়ী কা বিছোনা, কভী খাঁক হি পে সোনা
কভী হাত কা সেরহানা মাদানী মদীনে ওয়ালে!
তেরী সাদগী পে লাখো, তেরী আজিযে পে লাখো
হো সালামে আজিযানা মাদানী মদীনে ওয়ালে!
(ওয়াসায়েল বখশিশ, পৃষ্ঠা: ৪২৬)
দুনিয়ায় মুসাফিরের মতো থাকো!
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটিই বাস্তবতা (Reality), আমরা সবাই মুসাফির, এই পৃথিবী যেন মরুভূমির (Desert) মাঝে একটি গাছ, মুসাফিররা আসে, কিছুক্ষণ এখানে থামে এবং পরকালের দিকে চলে যায়। কোনো মুসাফির কি পথে কোনো স্থানে মন বসায়? আমরাও জীবনে (Life) সফর করতে থাকি, কখনো এমন হয়েছে যে, আমরা সফরে আছি, পথে কোনো খুব সুন্দর স্থান (Beautiful Location) এলো, তখন আমরা সেখানেই মন বসিয়ে নিলাম যে, আর ঘরে যাব না, এখন জীবন এখানেই কাটাব? অথবা পথে খাবার ইত্যাদি খাওয়ার জন্য কোনো হোটেলে থেমে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami