Share this link via
Personality Websites!
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صلَّی اللہ علیہ واٰلہٖ وسلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
অস্থায়ী ঠিকানা
আল্লাহ পাক আরও ইরশাদ করেন:
وَ لَكُمْ فِی الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّ مَتَاعٌ اِلٰى حِیْنٍ(۳۶)
(পারা ১, সূরা বাকারা, আয়াত ৩৬)
কানযুল ঈমানের অনুবাদ: এবং তোমাদেরকে একটা (নির্দ্ধারিত) সময়সীমা পর্যন্ত পৃথিবীতে অবস্থান ও জীবিকা অবলম্বন করতে হবে।
এটি আমাদের এবং এই পৃথিবীর পারস্পরিক সম্পর্কের বর্ণনা। এই পৃথিবীর সাথে আমাদের শ্রদ্ধার সম্পর্ক নেই, ভালোবাসার সম্পর্ক নেই বরং আমরা এই পৃথিবীতে একজন মুসাফিরের (Passenger) মতো, যেমন; মানুষ সফর করে, পথে নিজের প্রয়োজনে কিছুক্ষণ থামে, তারপর নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায়, আমাদেরও একই অবস্থা, আমাদের গন্তব্য আল্লাহ পাকের নৈকট্য এবং চিরকালের জন্য জান্নাত। আমরা আলমে আরওয়াহ থেকে চলে এসেছি, একটি নির্দিষ্ট সময় (Fix Time) পর্যন্ত পৃথিবীতে থাকব, তারপর আলমে বরযখে চলে যাব, তারপর সেখান থেকে হাশরের দিকে সফর হবে, তারপর اِنْ شَآءَ الله নিজেদের গন্তব্য অর্থাৎ জান্নাতে পৌঁছে যাব।
جگہ جی لگانے کی دُنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے
জাগা জি লাগানে কি দুনিয়া নেহী হে
ইয়ে ইবরাত কি জা’ হে তামাশা নেহী হে
আমার দুনিয়ার সাথে কী সম্পর্ক...?
সাহাবীয়ে রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একদিন আমি দেখলাম; রাসূলে পাক صلَّی اللہ علیہ واٰلہٖ وسلَّم খেজুরের মাদুরে শুয়ে আছেন এবং তাঁর পার্শ্ব মুবারকে মাদুরের দাগ পড়ে গেছে, আমি আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صلَّی اللہ علیہ واٰلہٖ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami