Share this link via
Personality Websites!
হাত ধুয়ে নিন! ধুলোবালি ঝেড়ে নিন! বাথরুমের প্রয়োজন হলে সেরে নিন!), তারপর নিশ্চিন্তে দস্তরখানে (Dinning Mat) বসুন।
আল্লাহ পাকের, হযরত আদম عَلَیْہِ السَّلَام কে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে আনাও এই ধরনেরই ছিল (অর্থাৎ বলা হয়েছিল: হে আদম عَلَیْہِ السَّلَام! পৃথিবীতে যান! আপনার পবিত্র বংশের মধ্যে যারা অযোগ্য, তাদের সেখানেই ছেড়ে দিন! বোঝা নামিয়ে আপনি এবং আপনার জান্নাতের যোগ্য বংশধররা ফিরে আসুন! তখন নিশ্চিন্তে জান্নাতে থাকুন)। (নাওয়াদিরুল কলয়ূবী, আল-হিকায়াতুস সালিছাতু ওয়াস সাবঊন, পৃষ্ঠা: ৫৫)
বেদ্বীনরা সর্বদা শত্রুতা করে
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখান থেকে আমরা এটাও জানতে পারলাম যে, কিছু লোক যারা বলে: সবাই নিজ নিজ জায়গায় ঠিক আছে। যে যে পথে চলে, কুফরি করে বা মুসলমান থাকে, সবাই ঠিক আছে। তাদের এই চিন্তা (Thinking) সম্পূর্ণ ভুল। সবাই কখনো ঠিক হতে পারে না। মুসলমান মুসলমানই, অমুসলিম অমুসলিমই, যেমন আগুন (Fire) এবং পানি এক জায়গায় জমা হতে পারে না, তেমনি সত্যের উপর চলা ব্যক্তি এবং ভুল পথের পথিকরা কখনো এক হতে পারে না।
سَتِیْزہ کار رہا ہے اَزَل سے تا اِمْرَوز چراغِ مصطفوی سے شرارِ بُولَہْبِی
সাতিযা কার রাহা হে আযাল সে তা ইমরুয
চেরাগে মুস্তফা সে শারারে বু লাহবী
(কুল্লিয়াতে ইকবাল, , পৃষ্ঠা:২৫১)
ব্যাখ্যা: অর্থাৎ সর্বদা এটাই হয়ে আসছে যে, মুস্তাফার প্রদীপ (অর্থাৎ সত্য দ্বীনের নূর) থেকে বু-লাহাবের স্ফুলিঙ্গ (অর্থাৎ বাতিলের স্ফুলিঙ্গ) শত্রুতা করে আসছে।
আল্লাহ পাক আমাদেরকে সর্বদা সত্য পথে চলার তৌফিক দান করো।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami