Share this link via
Personality Websites!
وَ قُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّۚ-وَ لَكُمْ فِی الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّ مَتَاعٌ اِلٰى حِیْنٍ(۳۶)
(পারা ১, সূরা বাকারা, ৩৬)
صَدَقَ اللهُ الْعَظِيمِ وَ صَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمِ صلَّی اللہ علیہ واٰلہٖ وسلَّم
কানযুল ঈমানের অনুবাদ: আর আমি ইরশাদ করলাম, ‘(তোমরা) নিচে নেমে যাও! তোমরা পরস্পর পরস্পরের শত্রু; এবং তোমাদেরকে একটা (নির্দ্ধারিত) সময়সীমা পর্যন্ত পৃথিবীতে অবস্থান ও জীবিকা অবলম্বন করতে হবে’।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা এই পৃথিবীতে এসেছি, এখানে বসবাস করছি, শীঘ্রই এখান থেকে পরকালের দিকে যাত্রা করব। যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এই পৃথিবীতে আমাদের বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে, যেমন * মা-বাবার সাথে আমাদের শ্রদ্ধার (Respect) সম্পর্ক রয়েছে * আমাদের সন্তানদের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক রয়েছে * বন্ধুবান্ধবদের সাথে আন্তরিকতার সম্পর্ক হয়ে থাকে * তেমনি আমরা যখন ভ্রমণে যাই, তখন পথে কখনো কারো সাথে সালাম-কালাম হয়ে যায়, এটি একটি সাময়িক ও অস্থায়ী সম্পর্ক (Temporary Relationship) হয়ে থাকে। প্রশ্ন হলো যে, এই পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক কেমন? আমরা পারা: ১, সূরা বাকারা, আয়াত নং ৩৬ এর একটি অংশ শোনার সৌভাগ্য অর্জন করেছি। এই আয়াতে করীমাতেই এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। অর্থাৎ এই পৃথিবীর সাথে আমাদের সম্পর্কের প্রকৃতি কী, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যেমনটি ইরশাদ হচ্ছে:
وَ قُلْنَا
(পারা ১, সূরা বাকারা, আয়াত ৩৬)
কানযুল ঈমানের অনুবাদ: আর আমি ইরশাদ করলাম।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami