Share this link via
Personality Websites!
হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ইত্যাদিতে শেয়ার করা যাবে। এই অ্যাপ ডাউনলোড করুন এবং আমাদের প্রিয় নবী صلَّی اللہ علیہ واٰلہٖ وسلَّم এর ভালোবাসা দিয়ে আপনার অন্তর আলোকিত করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ানের সমাপ্তির দিকে এসে আসুন! একটি শরয়ী মাসআলা শুনি:
সঠিক কোনটি?
(সঠিক শরয়ী মাসআলা এবং জনগণের মধ্যে প্রচলিত ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ)
মাসআলা: নামাযে কওমা ও জলসা উভয়ই ওয়াজিব।
ব্যাখ্যা: রুকুর পর একদম সোজা হয়ে দাঁড়ানোকে কওমা বলে। আর দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসাকে জলসা বলে। আমাদের সমাজে! কিছু লোক তাড়াহুড়া করে নামায পড়তে গিয়ে কওমা ও জলসা ছেড়ে দেয়, অর্থাৎ রুকুর পর সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ায় না, একটু ওঠে এবং সাথে সাথে সিজদায় চলে যায়, একইভাবে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে না, সাথে সাথে দ্বিতীয় সিজদায় চলে যায়। মনে রাখবেন! নামাযে কওমা ও জলসা উভয়ই আলাদা আলাদাভাবে ওয়াজিব। নামাযে এই দুটির মধ্যে কোনো একটি ভুলবশত ছুটে গেলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে, আর যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে নামায পুনরায় পড়া জরুরী হবে। (ফাতাওয়ায়ে আহলে সুন্নাত (অপ্রকাশিত), ফাতাওয়া নাম্বার: WAT-2370) আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলামী আহকাম শেখার এবং সেগুলোর উপর আমল করার তৌফিক দান করো। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صلَّی اللہ علیہ واٰلہٖ وسلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আসমাউল হুসনার বরকত (ওযিফা)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami