Share this link via
Personality Websites!
প্রতিষ্ঠিত। যখন এই ভিত্তি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে, তখন ধনী-গরীবের পার্থক্য ঘুচে যায়, সমাজে লিল্লাহিয়াত, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সৌহার্দ্য এবং আত্মত্যাগ বিকশিত হয়।
আত্মত্যাগের এক মহান ঘটনা
ইয়ারমুকের যুদ্ধ চলছিল, যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, এখন সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان আহতদের দেখাশোনা করছিলেন, হযরত হুযাইফা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি তখন হাতে পানি নিয়ে আমার চাচাতো ভাইকে (অর্থাৎ Cousin) খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে অবশেষে তাঁকে আমি পেয়ে গেলাম, তাঁর অনেক ক্ষত হয়েছিল এবং তাঁর জীবন ওষ্ঠাগত ছিল, আমি তাঁর কাছে গেলাম এবং বললাম: ভাই! পানি খাবে? সে কাঁপানো গলায় বলল: হ্যাঁ! খাব। আমি তাকে পানি দিতেই যাচ্ছিলাম, এমন সময় কারো আর্তনাদের শব্দ শুনলাম, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে থাকা আমার চাচাতো ভাই ইশারায় বলল: আমাকে ছাড়ো! আগে এই আহত ব্যক্তিকে পানি পান করাও! আমি দ্রুত অন্য আহত ব্যক্তির দিকে ছুটলাম, এবারও তাঁকে পানি পান করাতে যাচ্ছিলাম, এমন সময় কাছাকাছি অন্য কারো আর্তনাদের শব্দ শুনলাম, সেই দ্বিতীয় আহত সাহাবী رَضِیَ اللهُ عَنْہُও চরম আত্মত্যাগ দেখালেন এবং বললেন: আগে এই আহত ব্যক্তিকে পানি পান করাও! এখন আমি তৃতীয় আহত ব্যক্তির কাছে পৌঁছালাম কিন্তু এই আহত ব্যক্তির আর পানির প্রয়োজন ছিল না, তিনি শাহাদাতের সুধা পান করে নিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গে প্রথম সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ এর কাছে ফিরে এলাম, তিনিও শহীদ হয়ে গিয়েছিলেন, তারপর আমি দৌঁড়ে আমার চাচাতো ভাইয়ের কাছে পৌঁছালাম, আমার পৌঁছাতে পৌঁছাতে তাঁর রূহও উড়ে গিয়েছিল।
(কিমিয়ায়ে সাআদাত, পৃষ্ঠা: ২৫৫)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami