Share this link via
Personality Websites!
১. তোমাদের ইসলামে পূর্ণতা লাভ করা এটাই যে, তোমরা তোমাদের সম্পদের যাকাত আদায় করো। (আত তারগীব ওয়াত তারহীব, কিতাবুস সাদাকাত, হাদীস ১২, ১/৩০১)
২. যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূল (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর প্রতি ঈমান রাখে, তবে তার জন্য আবশ্যক যে, নিজের সম্পদের যাকাত আদায় করা।
(আল মু’জামুল কবীর, হাদীস ১৩৫৬১, ১২/৩২৪)
(২) আল্লাহ পাকের রহমতের বর্ষণ
যাকাত আদায়কারীর দ্বিতীয় সৌভাগ্য এটা অর্জিত হয় যে, তার উপর আল্লাহ পাকের রহমত অঝোর ধারায় বর্ষণ হতে থাকে। সুতরাং ৯ম পারা সূরা আ’রাফের ২৫৬ নং আয়াতে রয়েছে:
وَ رَحْمَتِیْ وَ سِعَتْ كُلَّ شَیْءٍؕ-فَسَاَكْتُبُهَا لِلَّذِیْنَ یَتَّقُوْنَ وَ یُؤْتُوْنَ الزَّكٰوةَ وَ الَّذِیْنَ هُمْ بِاٰیٰتِنَا یُؤْمِنُوْنَۚ(۱۵۶)
(পারা ৯, সূরা আ’রাফ, আয়াত ২৫৬)
কানযুল ঈমানের অনুবাদ: আর আমার দয়া প্রতিটি বস্তুকে ঘিরে রয়েছে, সুতরাং অনতিবিলম্বে আমি নি’মাতসমূহ তাদের জন্যই লিপিবদ্ধ করে দেবো, যারা ভয় করে, যাকাত দেয় এবং যারা আমার নিদর্শনসমূহের উপর ঈমান আনে।
(৩) তাকওয়া ও পরহেযগারীতা অর্জন
যাকাত আদায়কারীর তৃতীয় সৌভাগ্য এটা অর্জিত হয় যে, এর দ্বারা তাকওয়া অর্জিত হয়। সুতরাং কুরআনে পাকের ১ম পারায় সূরা বাকারার ৩নং আয়াতে মুত্তাকীদের নিদর্শনসমূহের মধ্যে এই নিদর্শনটিও বর্ণনা করা হয়েছে:
وَ مِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَۙ(۳)
(পারা ১, সূরা বাকারা, আয়াত ৩)
কানযুল ঈমানের অনুবাদ: আর আমারই দেয়া জীবিকা থেকে আমার পথে ব্যয় করে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami