Share this link via
Personality Websites!
পরীক্ষা করতে পারেন। সুতরাং ৮ম পারার সূরা আনআমের ১৬৫ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ هُوَ الَّذِیْ جَعَلَكُمْ خَلٰٓىٕفَ الْاَرْضِ وَ رَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّیَبْلُوَكُمْ فِیْ مَاۤ اٰتٰىكُمْؕ-
(পারা ৮, সূরা আনআম, আয়াত ১৬৫)
কানযুল ঈমানের অনুবাদ: আর তিনিই হন, যিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের মধ্যে এককে অপরের উপর বহু মর্যাদায় উন্নীত করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয় ঐসব বিষয়ের মধ্যে, যেগুলো তোমাদেরকে দান করছেন।
অর্থাৎ এ পরীক্ষায় অবতীর্ণ করেন যে, তোমরা নেয়ামত, পদমর্যাদা এবং সম্পদ পেয়ে কেমন কৃতজ্ঞ হও এবং পরস্পর পরস্পরের সাথে কি ধরনের আচরণ করো।
(খাযায়িনুল ইরফান, ৮ম পারা, আনআম, ১৬৫ নং আয়াতের পাদটীকা)
জানা গেলো যে, দুনিয়া হচ্ছে দারূল ইমতিহান (অর্থাৎ পরীক্ষার ঘর), সুতরাং আমাদেরও উচিৎ যে, আল্লাহ পাকের আদেশ সমূহকে সৌভাগ্য মনে করে আনন্দচিত্তে আদায় করা এবং নিজের আখিরাতের জন্য প্রতিদান ও সাওয়াবের ভান্ডার জমা করা। আর যাকাত তো এমন একটি ইবাদত, যাতে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের অসংখ্য উপকারীতা ও ফযীলত রাখা হয়েছে। আসুন! যাকাত আদায় করার কয়েকটি উপকারীতা সম্পর্কে শুনি এবং নিজের অন্তরে এর গুরুত্বকে আরো দৃঢ় করি।
(১) ঈমানে পূর্ণতার মাধ্যম
যাকাত আদায়কারীর প্রথম সৌভাগ্য এটাই অর্জিত হয় যে, যাকাত আদায় করাটা তার ঈমান পূর্ণতার মাধ্যম। আসুন! এপ্রসঙ্গে প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী শ্রবণ করুন:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami