Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! যাকাত ইসলামের মূল ভিত্তির মধ্যে একটি। আল্লাহ পাকের মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি বিষয়ের উপর, এই বিষয়ে সাক্ষ্য দেয়া যে, আল্লাহ পাক ছাড়া আর কোন উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) তাঁর রাসূল, নামায কায়েম করা, যাকাত আদায় করা, হজ্ব করা এবং রমযানের রোযা রাখা। (সহীহ বুখারী, কিতাবুল ঈমান, ১/১৪, হাদীস: ৮)
যাকাতের গুরুত্বের অনুমান এই বিষয়টি দ্বারা করা যায় যে, কুরআনে মাজীদ, ফুরকানে হামীদে নামায এবং যাকাত একত্রে ৩২টি স্থানে উল্লেখ করা হয়েছে।
(রদ্দুল মুহতার, কিতাবুয যাকাত, ৩/২০২)
যাকাতের গুরুত্ব
প্রিয় ইসলামী ভাইয়েরা! যেকোন দেশ অর্থনৈতিকভাবে যতই উন্নত হোক না কেন, কিন্তু তাতে জনসাধারণের এমন একটি অংশ রয়েছে যারা বিভিন্ন কারণে দরিদ্রতা ও অসহায়ত্বের শিকার হয়ে থাকে। এরূপ লোকেদের দেখাশোনার দ্বায়িত্ব আল্লাহ পাক ধনীদের উপর সমর্পন করেছেন। সুতরাং আল্লাহ পাক ধনীদের উপর যাকাত ফরয করেছেন যেন তারা নিজের যাকাতের মাধ্যমে সমাজের দরিদ্র এবং নিঃস্বদের সাহায্য করতে পারে এবং সম্পদ গুটি কয়েক মানুষের হস্তগত থাকার পরিবর্তে হতদরিদ্র মানুষের নিকট যেন পৌঁছে এবং এভাবে যেন সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত থাকে। মনে রাখবেন, যদি আল্লাহ পাক চাইতেন তবে সবাইকেই সম্পদশালী বানিয়ে দিতে পারতেন এবং কোন লোকই গরীব থাকতো না, কিন্তু তিনি তাঁর ইচ্ছায় কাউকে ধনী বানিয়েছেন, তো কাউকে গরীব, যাতে ধনীকে তার সম্পদ দ্বারা এবং গরীবকে তার দরিদ্রতা দ্বারা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami