Share this link via
Personality Websites!
করেছিলেন, যারা কারুনের সাথী রয়েছো, তারা তার সাথেই অবস্থান করো এবং যারা আমার সাথী রয়েছো তারা পৃথক হয়ে যাও। সবাই কারুন থেকে পৃথক হয়ে গেলো এবং দু’জন ব্যক্তি ছাড়া কেউ তাকে সঙ্গ দিলো না। তখন হযরত মূসা عَلَیْہِ السَّلَام জমিনকে আদেশ দিলেন: “یَا اَرْضُ خُذِیْـہِمْ” অর্থাৎ হে জমিন, একে গ্রাস করো! তখন তারা হাটু পর্যন্ত ধসে গেলো। তিনি عَلَیْہِ السَّلَام আবারো এরূপ বললে কোমর পর্যন্ত ধসে গেলো, তিনি عَلَیْہِ السَّلَام এরূপ বলতে লাগলেন এমনকি তারা গর্দান পর্যন্ত ধসে গেলো, এবার তারা কাঁদতে লাগলো এবং কারুন তাঁকে আল্লাহ পাকের শপথ এবং আত্মীয়তার দোহাই দিতে লাগলো, কিন্তু হযরত মূসা عَلَیْہِ السَّلَام জালালী হওয়ার কারণে ভ্রুক্ষেপ করলেন না, এমনকি তারা একেবারই ধসে গেলো এবং মাটি সমতল হয়ে গেলো।
হযরত কাতাদাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: তারা কিয়ামত পর্যন্ত জমিনে ধসতেই থাকবে। বনী ইসরাঈলরা বললো: হযরত মূসা عَلَیْہِ السَّلَام কারুনের বাড়ি এবং তার ধন ভান্ডার ও সহায় সম্পদের কারণে তাকে বদ দোয়া করেছেন। একথা শুনে তিনি عَلَیْہِ السَّلَام দোয়া করলেন, তখন সেই বাড়ি এবং তার ধন ভান্ডার ও সহায় সম্পদ সবই জমিনে ধসে গেলো। (তাফসীরে খাযিন, ২০তম পারা, আল কিসাস, ৮১নং আয়াতের পাদটীকা, ৩/৪৪২)
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজীদ, ফুরকানে হামীদে কারুনের পরিণতি সম্পর্কে কিছুটা এভাবে বর্ণনা করেন, ২০ তম পারার সূরা কিসাসের ৮১ নং আয়াতে ইরশাদ হচ্ছে:
فَخَسَفْنَا بِهٖ وَ بِدَارِهِ الْاَرْضَ- فَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ یَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِۗ-وَ مَا كَانَ مِنَ الْمُنْتَصِرِیْنَ(۸۱)
(পারা ২০, সূরা কিসাস, আয়াত ৮১)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami