Share this link via
Personality Websites!
সম্পর্কে বর্ণনা করলেন। কারুন বলতে লাগলো: এই আদেশ কি সবার জন্য, এমনকি যদি আপনিও হন? তিনি عَلَیْہِ السَّلَام বললেন: হ্যাঁ! যদি আমিও হইনা কেন। কারুন বললো: বনী ইসরাঈলদের ধারণা যে, আপনি অমুক মহিলার সাথে অপকর্ম করেছেন।
হযরত মূসা عَلَیْہِ السَّلَام বললেন: তাকে ডাকো। সে আসলে হযরত মূসা عَلَیْہِ السَّلَام বললেন: তোমাকে ঐ স্বত্ত্বার শপথ! যিনি বনী ইসরাঈলদের জন্য নদীকে দ্বিখন্ডিত করেছেন এবং এর মঝে রাস্তা তৈরি করেছেন আর তাওরাত অবতীর্ণ করেছেন, সত্যি কথা বলো। সে মহিলা ভয় পেয়ে গেলো এবং তার আল্লাহ পাকের রাসূলের প্রতি অপবাদ দিয়ে তাঁকে কষ্ট দেয়ার সাহস হলো না, সে তার মনে মনে বললো যে, এর চেয়ে তাওবা করাই শ্রেয়। সুতরাং সে হযরত মূসা عَلَیْہِ السَّلَام কে আরয করলো যে, “আল্লাহ পাকের শপথ! যা কিছু কারুন বলাতে চেয়েছিলো সবই মিথ্যা, সে আমাকে অনেক সম্পদের লোভ দেখিয়েছিলো যে, আমি যেন আপনার প্রতি অপবাদ দিই।” একথা শুনে হযরত মূসা عَلَیْہِ السَّلَام আপন আল্লাহ পাকের সমীপে কান্না করে সিজদায় পতিত হলেন এবং এটা আরয করতে লাগলেন: হে দয়াময় প্রতিপালক! যদি আমি তোমার রাসূল হই, তবে আমার জন্য কারুনের প্রতি আপন আযাব অবতীর্ণ করো। আল্লাহ পাক তাঁর নিকট ওহী প্রেরণ করলেন যে, আমি জমিনকে আপনার আনুগত্য করার আদেশ দিয়েছি, আপনি তাকে যা ইচ্ছা আদেশ দিন। হযরত মূসা عَلَیْہِ السَّلَام বনী ইসরাঈলদের বললেন: হে বনী ইসরাঈল! আল্লাহ পাক আমাকে কারুনের নিকট প্রেরণ করেছেন যেমনিভাবে ফেরআউনের নিকট প্রেরণ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami