Share this link via
Personality Websites!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কারুনের বিনাশ
কারুন হযরত সায়্যিদুনা মূসা عَلَیْہِ السَّلَام এর চাচা ইয়াসহারের ছেলে ছিলো। আল্লাহ পাক তাকে অশেষ সম্পদ দ্বারা ধন্য করেছিলেন, এমনকি তার ধন ভান্ডারের চাবিসমূহ এমন চল্লিশজন লোক বহন করতো, যারা সাধারণ পুরুষের চেয়ে বেশি শক্তিশালী ছিলো। (তাফসীরে খাযিন, ২০তম পারা, সূরা কিসাস, ৭৬নং আয়াতের পাদটীকা, ৩/৪৪০) যেমনটি ২০ম তম পারার সূরা কিসাসের ৭৬ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ اٰتَیْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَتَنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِی الْقُوَّةِۗ-
(পারা ২০, সূরা কিসাস, আয়াত ৭৬)
কানযুল ঈমানের অনুবাদ: আর আমি তাকে এত ধন-ভাণ্ডার দান করেছি, যেগুলোর চাবি একটা বলবান দলের উপরও ভারী ছিলো।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami