Share this link via
Personality Websites!
যাকাত আদায় করেনা এরূপ ব্যক্তিদের ব্যাপারে সতর্কবাণী সম্বলিত প্রিয় আক্বা, মাক্কী- মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী শ্রবণ করুন:
১. দোযখে সর্বপ্রথম তিন ব্যক্তি যাবে, তাদের মধ্যে একজন ঐ সম্পদশালী, যে নিজের সম্পদে আল্লাহ পাকের হক (যাকাত) আদায় করতো না।
(ইবনে খুযাইমা, কিতাবুয যাকাত, ৪/৮, হাদীস: ২২৪৯)
২. যে ব্যক্তি স্বর্ণ রৌপ্যের মালিক হলো এবং এর হক (যাকাত) আদায় করলো না তবে কিয়ামতের দিন তার জন্য আগুনের নুড়ি পাথর বিছানো হবে, যা জাহান্নামের আগুনে গরম করা হবে এবং তা দ্বারা তার পার্শ্ব, কপাল এবং পেটে দাগ দেয়া হবে, যখনও তা ঠান্ডা হতে থাকবে, পূনরায় তেমনি করে দেয়া হবে। (এই অবস্থা অব্যাহত থাকবে) সেই দিনে, যেই দিনের সময় পঞ্চাশ হাজার (৫০,০০০) বছরের সমান হবে, এমনকি মানুষের মধ্যে ফয়সালা হয়ে যাবে, তখন তারা নিজের পথ দেখবে, জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে। (মুসলিম, কিতাবুয যাকাত, পৃষ্ঠা: ৪৯১ , হাদীস: ৯৮৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ইতিকাফের উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه রমযানুল মুবারক শুরু হয়ে গেছে এবং এই মুবারক মাসের বরকতের ব্যাপারে তো কি আর বলবো যে, এই মাসে ইবাদত করা এবং নেকী বৃদ্ধি করার অসংখ্য সুযোগ বৃদ্ধি পেয়ে যায়। সুতরাং এই মাসে নেকী বৃদ্ধি এবং নিজেকে গুনাহ থেকে বাঁচানো আর অধিকহারে ইলমে দ্বীন অর্জনের একটি অনন্য মাধ্যম হলো ইতিকাফ আর ইতিকাফের ফযীলতের অনুমান এই হাদীসে পাক দ্বারা করুন যে, উম্মুল মুমিনীন হযরত আয়েশা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami