Share this link via
Personality Websites!
নিয়ে এসেছি, আপনি এটি কবুল করে নিন। প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তোমার উপর তো ঐটিই আবশ্যক। তবে হ্যাঁ! যদি তুমি তোমার ইচ্ছাতেই বেশি বয়সের উটনী দাও তবে আল্লাহ পাক তোমাকে এর প্রতিদান দিবেন এবং এটি আমি কবুল করে নিলাম। তিনি আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সেই উটনী এটিই যা আমি সাথে করে নিয়ে এসেছি, আপনি এটি কবুল করে নিন, তখন রাসূলূল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এটি নেয়ার অনুমতি দিলেন এবং তার সম্পদে বরকতের জন্য দোয়া করলেন।
(আবু দাউদ, কিতাবুয যাকাত, ২/১৪৮, হাদীস: ১৫৮৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! সাহাবায়ে কিরামগণের عَلَیْہِمُ الرِّضْوَان মনে যাকাত আদায়ের কিরূপ প্রেরণা ছিলো যে, তারা আল্লাহ পাকের পথে দেয়ার জন্য নিজের সবচেয়ে উত্তম বস্তু পেশ করতেন এবং তা নিজের জন্য সৌভাগ্য মনে করতেন। কিন্তু আফসোস! একদিকে আমরা যে, আনন্দচিত্তে যাকাত প্রদান করা তো দূরের কথা, আমাদের মধ্যে বড় একটি অংশ যাকাত আদায়ও করে না। মনে রাখবেন! কুরআনে মাজীদ, ফুরকানে হামীদের ১০ম পারা সূরা তাওবার ৩৪ নং আয়াতে যারা যাকাত আদায় করে না তাদের সম্পর্কে কঠোর হুশিয়ারী বর্ণিত হয়েছে, অতএব আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ الَّذِیْنَ یَكْنِزُوْنَ الذَّهَبَ وَ الْفِضَّةَ وَ لَا یُنْفِقُوْنَهَا فِیْ سَبِیْلِ اللّٰهِۙ-فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍۙ(۳۴)
(পারা ১০, সূরা তাওবা, আয়াত ৩৪)
কানযুল ঈমানের অনুবাদ: আর ঐসব লোক, যারা সঞ্চিত করে রাখে স্বর্ণ ও রৌপ্য এবং তা আল্লাহর পথে ব্যয় করেনা; তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন বেদনাদায়ক শাস্তির।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami